somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী বনাম বেসরকারী

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওকে....অবশেষে ভ্যাট প্রত্যাহার...আলহামদুলিল্লাহ....উল্লাস প্রকাশ করার মতো তেমন কিছু নেই...তবে প্রান ভড়ে শ্বাস নেয়ার, হাফ ছেড়ে বাঁচবার একটা উপলক্ষ পাওয়া গেছে। নাহ, আমার শ্বাসের কথা বলছি না, আমাদের বাবা-মা দের শ্বাস নেয়ার কথা বলছি।

ভ্যাট নিয়ে আমি আপাতত আর কোনো কথা বলবো না, কথা বলবো না মাননীয় অর্থমন্ত্রী কে নিয়েও।

কথা বলবো সরকারী-বেসরকারী বিশ্বাবিদ্যালয় বা শিক্ষার্থী ব্যাপারটা নিয়ে।

ফেসবুক ফ্র্যান্ডলিস্ট পাড়ার পরিচিত অনেকেই আছেন যারা সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়েন। ভ্যাট নিয়ে করা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে এই কয়দিনে নানান যুক্তি, নানান মত, নানান অভিযোগ এই কয়দিনে নীরবে দেখেছি। কেও বলতে পারবে না এটা নিয়ে আমি একটা টু শব্দ করেছি।

আচ্ছা,..ভাল কথা....শিক্ষার্থী শব্দটার আগে এই "সরকারী-বেসরকারী" শব্দটা নিয়েই আমার যত মাথাব্যাথা। যারা সরকারীতে পড়ে, তাদের কি মাথা একটা বেশী আছে?? কিংবা হাত-পা ৩-৪টা করে?? যারা বেসরকারীতে পড়ে, তাদের কি মাথা-মগজ বলতে কিছু নেই??? নাকি হাত-পা সব ১টা করে???

বুঝলাম, যারা সরকারীতে পড়ে, তাদের মেধাবীর সংখ্যাটা একটু বেশী থাকে। কিন্তু সেই মেধাবীর সংখ্যাটা কি পুরো দেশের মেধাবীদের সঠিক সংখ্যাটা প্রকাশ করে?? সব মেধাবীরাই কি সরকারীতে পড়ার সুযোগ পায়?? খুব কঠিন প্রশ্ন না কিন্তু এটা।

এখন পাবলিকে যারা পড়েন, তারা যদি এই প্রশ্নের উত্তর খুজে পেতে হিমশিম খান, আর হিমশিম খেয়ে ফেবুতে উল্টা-পাল্টা লিখে থাকেন, তাহলে আমাকে বলতেই হচ্ছে , আপনি সরকারীতে পড়ে একজন "বেসরকারী মেধাবী" শিক্ষার্থীর জায়গাটা মেরে দিয়েছেন। সেই বেসরকারী মেধাবী শিক্ষার্থী যখন কটা টাকা বাঁচাতে আন্দোলন করে যাচ্ছেন আর আপনি সেটাতে বাধা দিচ্ছেন, তখন বুঝতে হবে আপনার মেধার বিকাশ কোনো কালেই ঘটে নি, তবে আপনার ভাগ্যের জোড়টা বেশ ভাল।

আপনি সরকারীতে পড়েন, সে বেসরকারীতে পড়ে, কিন্তু ঘুরে ফিরে দুইজনেই শিক্ষার্থী। কে কতো মেধাবী, কে কতো দেশী, সেটা মাপতে যাবেন না।

জানার কথা, দেশের চাকরীর অবস্থা ভাল না। পাবলিকে যারা পড়েন, তাদের প্রায় ৭০% ই বলা যায় এই আন্দোলন নিয়ে নানান কথা বলেছেন। আপনাদের পোস্ট গুলোতে ওই #NoVatOnEducation এটা জাস্ট একটা শো আপ ছিলো, নাথিং এলস।যদি আসলেই আন্দোলনে সহমত জানাতো তাহলে গাড়ি ভাঙ্গা হয়নি একটাও সে ব্যাপারটা ফলাও করে প্রচার না করে "আন্দোলনে সেলফি" তোলা নিয়ে ফাল পারতো না।

ভ্যাট বিরোধী আন্দোলনের বিরোধীতা করা সেই ৭০% সরকারী শিক্ষার্থীদের ১০০% কিন্তু আবার ভাল অবস্থানে যেতে পারবে না। এটা গ্যারান্টেড। তাদের প্রায় বিরাট একটা অংশকে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যেমনটা হতে হবে বেসরকারী শিক্ষার্থীদেরও। সংসার হবে, ছেলে-মেয়ে হবে। ধরলাম ৪০% সরকারী শিক্ষার্থীদের জীবনে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। সেই ৪০% পরিবার এর ১০০% কিন্তু আবার সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারবেন না। ভরসা তখন নয় জাতীয় বিশ্ববিদ্যালয়, নয়তো তাদের কাছে কলংকিত বেসরকারী বিশ্ববিদ্যালয়। আর সেই আমলে যে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট থাকবে সেটা ১০০% কনফার্ম। যদি না থাকে, তো ভাল। আর যদি ভ্যাট থাকে, তখন বুঝবেন, জ্বী সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়া আমার বন্ধুদেরকে বলছি, তখন বুঝবেন, বেসরকারী শিক্ষার্থীগুলো কেনো রাস্তায় নেমেছিলো, কাদের জন্য রাস্তায় নেমেছিলো। অবশ্যই বুঝবেন। সেই দিনের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×