মাইকে বক্তারা "নারী দিবস" নিয়ে, "নারীর অধিকার" নিয়ে কথা বলে গলা ফাটিয়ে দিচ্ছেন।
এদিকে মেয়েটি এখনো লোকাল বাসটির জন্য দাড়িয়ে আছে। আশেপাশের মানুষগুলো একটি বারের জন্যও বলছে না "আপা আপনি আগে উঠুন"। হেলপারের কাছে আকুতি মিনতি করেও লাভ হচ্ছে না। কতো করে বলছে "আমি দাড়িয়ে যাবো, আমাকে নিয়ে যাও", কে শুনে কার কথা !! মানুষের স্রোতে ১৩ নাম্বার বাসটিও মিস। আজও অফিসে যেতে লেট।
বাসে উঠার পর যে শান্তি মিলবে সে গ্যারান্টিও নেই। নারীর জন্য "সংরক্ষিত আসন"এ সিট পাবার জন্যেও তাকে কিছু প্রতিবন্ধীর সাথে বাকযুদ্ধে লিপ্ত হতে হবে। আর দাড়িয়ে থাকলে গুটি কয়েক নর পশুর ছোবল মারা হাতের আতংক তো আছেই। মনে পড়তেই মেয়েটির শরীরের লোমগুলো দাড়িয়ে যাচ্ছে।
ওদিকে জোড় করতালি হচ্ছে। সুশীল ব্যাক্তিবর্গ তাদের মুখের কথা দিয়েই নারীর অধিকার, শান্তি ফিরিয়ে এনেছেন।
শেষ পর্যন্ত মেয়েটি বাস পেয়েছে। যথারীতি সংরক্ষিত আসনের সিট আজও পাওয়া যায়নি। লোকটি ব্যস্ত তার মোবাইল নিয়ে, নারী সিটে বসে ফেবুতে স্ট্যাটাস দিচ্ছেন--
"সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা"
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




