চাঁদকে ছোয়া
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব অল্প সময়ের জন্য হিউস্টন (টেক্সাস) গিয়েছিলাম কিছু দিন আগে। যাবার তাড়াহুড়ার কারনে খুব একটা বাজে রুট বেছে নিতে হয়েছিলো। ঢাকা থেকে সিংগাপুর তারপর সিংগাপুর থেকে সোজা হিউস্টন। পাক্কা ২৩ ঘন্টার জার্নি। মাঝখানে শুধু মস্কোতে তেল নেবার জন্য এক ঘন্টা বিরতি।মরার উপর খাঁড়ার ঘায়ের মত মস্কো থেকে আমার পাশে বসেছে এক বিশালদেহী রাশিয়ান।ও প্লেনে ছাড়া মাত্রই স্টুয়ার্ট কে ডেকে দুই পেগ ভদ্কা Quick চড়িয়ে ঘুম।ওকে ঘুম থেকে জগিয়ে কতবার আর Toilet যাওয়া যায় ? Toilet চাপতে চাপতে আমার একবারে নাজেহাল অবস্হা! যাই হোক সারা দুনিয়া ঘুরে হিউস্টন জর্জ বুশ ইন্টারন্যশনাল এয়ারপোর্ট এ যখন নামলাম তখন আর পিঠ সোজা করে হাটার উপায় নেই।কোনরকমেতো পৌছালাম হিউস্টন।
এরপর ব্যস্ততার জন্য খুব একটা ঘুরাফেরা করতে পারিনি। ফিরে আসার একদিন আগে NASA র Johnson Space Center টা দেখার সৌভাগ্য হয়। spaceship এর নানা কায়দাকানুন দেখতে দেখতে কাঙ্খিত রুমটার একসময় দেখা পেলাম। "Moon Gallary"। এখানে চাঁদ থেকে সংগ্রহ করা নানা রকম পাথর, মিনারেল ডিসপ্লেতে অত্যন্ত কড়া সিকিউরিটির মধ্যে রাখা। দেখতে সাধারন পাথরের মতই তবুও চাঁদের পাথর বলে কথা! হল ঘরের ঠিক মাঝখানে একটা গ্যালারী যেটার নাম " Touch The Moon". ছোট্ট এক চিলতে তিনকোনা পাথর যেটার বয়স 3.8 Billion years. এই পাথরটি ১৯৭২ সালে Applo17 এর crewরা পৃথিবীতে এনেছেন। পাথরটিকে কাঁপা কাঁপা হাতে ছুলাম। চাঁদকে ছোবার অনুভূতি হয়ত হয়না কিন্তু অন্যরকম একটা আনন্দ তো বটেই। ওই মূহুর্তে মনে হলো এত কষ্ট খুব একটা বৃথা যায়নি। হাজার হোক এটা তো এই পৃথিবীর পাথর নয়!!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন