সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২১
ক্যান্সার চিকিতসায় তরকারি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সম্প্রতি আয়ারল্যান্ডের একদল বিজ্ঞানী তরকারিতে(Indian Curry)এমন একটি উপাদান খুঁজে পেয়েছেন যা খাদ্যনালীর ক্যান্সার নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।কর্ক ক্যান্সার সেন্টারের চিকিতসা বিজ্ঞানীরা তরকারিতে ব্যবহত হলুদের মধ্যে কারকিউমিন নামে একটি রাসায়নিক পেয়েছেন যা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে তা ক্যান্সারাক্রান্ত কোষের উপর কাজ করতে শুরু করে। গবেষণায় দেখা গেছে যে,কারকিউমিন নামের এই রাসায়নিকটি ক্যান্সার কোষগুলোকে এমন সংকেত পাঠায় যার ফলে কোষগুলো নিজেরা-ই নিজেদেরকে হজম করে ফেলে।এ ঘটনা ক্যান্সার গবেষকদের মধ্যে নূতন আশার সঞ্চার করেছে।গলার ক্যান্সারের চিকিতসা খুব একটা আশাপ্রদ নয়।এ ধরণের ক্যান্সারে আক্রান্ত রোগীদের শতকরা ১২-৩১ ভাগ ৫ বছর বেঁচে থাকে।প্রতি বছর পৃথিবীতে ৫০০০০০ লোক গলার ক্যান্সারে মারা যায়।ইতোপূর্বে করা অন্যান্য স্টাডি থেকেও দেখা গেছে যারা বেশি বেশি ইন্ডিয়ান তরকারি খান তাদের এ ক্যান্সার কম হয়।
কর্ক ক্যান্সার রিসার্চ সেন্টারের গবেষক দলের প্রধান শ্যারন ম্যাকেনা আশা প্রকাশ করেছেন হলুদ হতে প্রাপ্ত এই কারকিউমিন দিয়ে অচিরেই ক্যান্সার চিকিতসার নতুন ওষুধ তৈরি করা হবে।
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।