বাংগালী জাতির অকৃত্রিম অভিভাবক মওলানা ভাসানী ২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৯১১ সালে ব্রিটিশ সরকার পূর্ব বংগ এবং আসাম নিয়ে একটি প্রদেশ গঠন করেন। এক- ই প্রদেশের অধিবাসী হওয়া সত্বেও এবং ১৮৮৯ সালের ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে ভারতের যে কোন প্রদেশের মানুষ অন্য যে কোন প্রদেশে যেয়ে বসবাসের অধিকার লাভ করলেও ১৯২০ সালে আসামের কংগ্রেস একটি বৈষম্য মূলক নিয়ম চালু করে- যা 'লাইন সিস্টেম' নামে পরিচিত। তারা পূর্ব-বংগ এবং আসামের মধ্যে একটি বাউন্ডারি টানে যাতে পূর্ব- বঙ্গের দরিদ্র কৃষকেরা ( মুসলিম এবং হিন্দু) আসামে যেয়ে বসতি স্থাপন করতে না পারে।বলা বাহুল্য যে এটা এক-ই প্রদেশ নীতি এবং ইন্ডিয়া অ্যাক্ট এর পরিপন্থী নিয়ম। এদিকে জমিদারদের অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশে দাঁড়ানোর কারণে টাংগাইলের জমিদার ব্রিটিশদের সাহায্য নিয়ে ভাসানীকে ১৯২৬ সালে সপরিবারে বাংলা ছাড়তে বাধ্য করে। অথচ ভাসানী তখন একজন কংগ্রেস নেতা। আসামে এসে তিনি গোয়ালপারা জেলার ধুবরির অদূরে একটি পতিত জমিতে বসতি স্থাপন করেন। ১৯২৯ সালে মওলানা ভাসানী পূর্ব বঙ্গের দরিদ্র ,নিঃস্ব এবং ভূমিহীন কৃষকরা যাতে আসামে এসে বসত স্থাপন করতে পারেন তার জন্য সক্রিয় সহযোগিতা করতে শুরু করেন। একই বছরে গাগমারী এলাকায় তিনি কৃষকদের একটি মহা সম্মেলন করেন এবং কৃষকদের জন্য তার এই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে 'কৃষকবন্ধু' উপাধি দেয়া হয়। যত দূর জানি ব্রিটিশ ভারতে ভাসানী-ই একমাত্র রাজনীতিক যাকে কৃষকেরা ভালবেসে 'কৃষক বন্ধু' উপাধি দিয়েছিলেন।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।