somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘূর্ণিঝড় ‘কোমেন’ বা অন্যান্য ঘূর্ণিঝড়ের নামকরণের নেপথ্যে

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোমেন একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়। কিন্তু কীভাবে এ নাম এলো। উত্তর ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে সাধারণত ভারত, বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলো এবং ওমান ও থাইল্যান্ড। গত ১০ বছর থেকে এ নিয়মই চলে আসছে।
মূলত বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউইউএমও) আওতায় এশিয়া-প্রশাস্ত মহাসাগরীয় অঞ্চলের আবহাওয়াবিদদের সংস্থা- এসক্যাপ বিশ্বের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে। নামকরণ প্যানেলে রয়েছে- বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকাসহ সার্কভুক্ত দেশগুলো এবং থাইল্যান্ড ও ওমানের প্রতিনিধি।
২০০০ সালে এসক্যাপের প্রস্তাব অনুযায়ী, ঘূর্ণিঝড়ের নামকরণ করার জন্য প্রতিটি দেশ থেকে ১০টি করে নাম জমা নেয়া হয়। ওই তালিকা থেকেই পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে সংস্থাটি। কোনো ঝড়ের গতিবেগ যদি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বা বেশি হলে তবেই তার নাম দেয় এসক্যাপ। ২০০৪ সালের অক্টোবর থেকে এ তালিকা অনুযায়ী নামকরণ শুরু হয়। সেবছরের অক্টোবরে প্রথম ‘অনীল’ ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। এটি বাংলাদেশের প্রস্তাবিত নাম। এভাবে ২০১৬ সাল পর্যন্ত নামকরণ নির্দিষ্ট হয়ে আছে।
এ তালিকা অনুযায়ী ‘হুদহুদ’ ২০১৪ সালের অক্টোবরে আঘাত হানে। এটি ছিল ওমানের প্রস্তাবিত নাম। আরবি হুদহুদ একটি পাখির নাম। নীল ছোপছোপ দাগ বিশিষ্ট এ পাখি আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ায় পাওয়া যায়। একই বছর ২৫ অক্টোবর আঘাত হানে নিলোফার, এর নামকরণ করে পাকিস্তান। এর আগে ২০১৩ সালের ৪ অক্টোবর আঘাত হানে ফাইলিন। থাইল্যান্ডের প্রস্তাবিত এ নামের অর্থ নীলকান্তমনি।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম, কক্সবাজার, সেন্টমার্টিনে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে ‘কোমেন’। ‘কোমেন’ নামকরণ করেছে থাইল্যান্ড। থাই ‘কোমেন’ এর অর্থ বিস্ফোরক বা বিস্ফোরণ ঘটায় এমন।
পরবর্তীতে যেসব ঘূর্ণিঝড় উত্তর ভারত মহাসাগরে আঘাত হানবে তালিকা অনুযায়ী সেগুলো হলো- চপলা, মেঘ, ভালি, কায়ন্ত, নাদা, ভরদাহ, সামা, মোরা, অক্ষি, সাগর, বাজু, দায়ে, লুবান, তিতলি, দাস, ফেথাই, ফণী, বায়ু, হিকা, কায়ের, মহা, বুলবুল, সোবা ও আমপান।
উল্লেখ্য, নামগুলো নেয়া হয় প্রস্তাবক দেশের নামের আদ্যক্ষরের ক্রমানুসারে।
তালিকার নামগুলো শুরু হবে দেশের নামের আদ্যক্ষরের ক্রমানুসারে। অর্থাৎ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ এভাবে। লিস্ট ১ শেষ হলে আবার লিস্ট ২ এভাবে চলবে। এখন চলছে লিস্ট ৫ এবং সর্বশেষ নামটি ‘কোমেন’ এরপরের ঝড়টির নাম হবে ‘চপলা’, নাম দিয়েছে বাংলাদেশ
(সুত্রঃ বাংলা মেইল)

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×