somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ যে রাজা, কাল সে ফকির! এক সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনকুবের

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্যনতুন বিএমডব্লিউ ছাড়া ঘুরতেন না। লাস ভেগাসের বিলাসবহুল সোহো লফটে তার বিলাসবহুল জীবন সবাইকে তাক লাগিয়ে দিত। সেই ব্যক্তিকেই সম্প্রতি পাওয়া গেল রাস্তার ধারে ফুটপাতে। না খেতে পেয়ে কঙ্কালসার চেহারা। ডাস্টবিন থেকে জোগাড় করা কিছু পিৎজার বাক্স পেতে শুয়ে আছেন। কথা বলারও সামর্থ নেই।
কীভাবে হলো এই অবস্থা?
হলিউডের 'Wolf of Wall Street' ছবিটি যারা দেখেছেন, শেয়ারবাজারের দালালদের জীবনযাপনের বিলাসিতা সম্পর্কে একটা ধারণা নিশ্চয়ই আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ালস্ট্রিটে শেয়ার মার্কেটের এক একজন দালালকে এককথায় ধনকুবেরই বলা যায়। প্রতি মুহূর্তে তাদের আয়। ভাগ্য সঙ্গ দিলে একদিনেই কোটিপতি হওয়ার নজিরও বিস্তর।
সেই ওয়ালস্ট্রিটের স্টকব্রোকার ছিলেন উইলিয়াম প্রেস্টন কিং। Merrill Lynch , Oppenheimer & Co-র মতো সংস্থায় উইলিয়ামের বড় ভূমিকা ছিল। তার বুদ্ধিদীপ্ত চিন্তার উপর নির্ভর করেই বড় সংস্থা তাদের শেয়ারদর ঠিক করত। উইলিয়াম যা আশা করত, তা-ই দাম উঠত। তার গণনা কোনো দিনও ব্যর্থ হয়নি। দীর্ঘ তিন দশক দুই হাতে আয় করে বিলাসিতার শীর্ষে ছিলেন উইলিয়াম। অন্যান্য দালালরা রীতিমতো হিংসা করত তাকে। নিত্য নতুন দামি গাড়ি, বাংলো, পার্টি, নারীসঙ্গ- ধনকুবের উইলিয়ামকে এক ডাকে চিনত লাস ভেগাসের বাসিন্দারা।


নিউইয়র্কে গৃহহীন ভবঘুরের সংখ্যা দিনের পর দিন বাড়ছে বলে বেশ চিন্তায় রয়েছে প্রশাসন। শহরে কত গৃহহীন মানুষ রয়েছেন, তারই একটি তালিকা তৈরি করতে গত সপ্তাহে একটি সমীক্ষা শুরু করে প্রশাসন। তাতেই এক গৃহহীন ভবঘুরের ছবি দেখে চমকে যান এক ব্যক্তি। শেয়ার মার্কেটে এক সময়ের উইলিয়মের বন্ধু জর্ডান বেলফোর্ট। নিউইয়র্কের রাস্তার ধারে পিৎজার বাক্স মাথায় দিয়ে শুয়ে আছে কঙ্কালসার উইলিয়াম। খবর যায় উইলিয়ামের বোন ক্রিস্টিন কিংয়ের কাছে। ভাইয়ের অবস্থা দেখে তাজ্জব হয়ে যান ক্রিস্টিন। তার কথায়, 'আমি ভাবতেও পারছি না, ভাইয়ের এই অবস্থা। ভাই তো ধনকুবের ছিলেন।'
জানা গেছে, উইলিয়াম প্রেস্টন কিং আসলে ফকির হয়েছেন মদ, ড্রাগ ও উদ্দাম জীবনের জন্য। শেয়ারবাজার থেকে যা আয় হতো, সবই তিনি খরচ করতেন নেশা আর নারীতে। এই ভাবেই গত বছর তিনি দেউলিয়া হয়ে যান। নেশা কেড়ে নেয় বাড়িও। তারপর থেকে রাস্তাতেই রাত কাটাচ্ছেন উইলিয়াম। ক্রিস্টিন আপাতত উইলিয়ামকে উদ্ধার করে নিজের বাড়িতে রেখেছেন। তার কথায়, 'একসময় ভাই খুব খারাপ ব্যবহার করতেন। আমার প্রচুর জিনিস, গয়না চুরি করে বিক্রি করে দিতেন। যা পেতেন, শেয়ারবাজারে ঢেলে দিতেন। তারপর একসময় আমাদের থেকে আলাদ হয়ে যায়। দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না।'

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×