somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাশি রাশি টাকা ভাসছে সাগরে

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলে ভাসছে ভাগ্য, হাতড়ালেই ধনী! ‘গণেশের দুধ খাওয়া’র মতোই ভারতজুড়ে সাড়া ফেলে দিয়েছে একটি ঘটনা। দিনরাত ভিড় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। সকলেই ঝাঁপ দিচ্ছে সাগরে। খানিক্ষণ পর পাড়ে উঠছে হাজার টাকার কয়েকটি নোট নিয়ে। হ্যাঁ, মুম্বইয়ের সাগরে ভাসছে রাশি রাশি টাকা!


মঙ্গলবার দুপুরে প্রথম বিষয়টি নজরে আসে কয়েকজন মত্‍‌সজীবীর। মাছ ধরতে জাল ফেলেছিলেন তারা। জাল টানতে দেখেন, জালে উঠেছে প্রচুর হাজার টাকার নোট। খানিক পরে তারা দেখেন, চারদিকেই ভাসছে টাকা। ব্যস, খবর রটতেই আশেপাশের বাসিন্দারা সাগরে নামছেন, আর টাকা তুলে নিয়ে আসছেন।
মুম্বইয়ের কোলাবার বাসিন্দা হরিচন্দ্র সোমারের কথায়, ‘আমিও শুনলাম গেট ওয়ে অফ ইন্ডিয়ার সামনে সাগরে ভাসছে টাকা। গিয়ে দেখলাম, সত্যিই তাই। রাশি রাশি হাজার টাকার নোট ভাসছে। আমিও জলে নেমে ২ টো হাজার টাকার নোট তুলে আনলাম। পরে আবার গিয়ে আরও তিনটি হাজার টাকার নোট তুলে আনলাম।
হঠাত্‍‌ করে ৫ হাজার টাকা আয় হয়ে গেল। আরও টাকা তোলার লোভ হচ্ছিল, কিন্তু জল ক্রমশ বাড়তে থাকায় আর ঝুঁকি নিলাম না।’
একই বক্তব্য এস ওয়াকিল নামে আরেক বাসিন্দার। তিনি বলছেন, ‘আমি হাজার টাকা তুলেছি। আরও টাকা তুলতে যাওয়ার আগেই পুলিশ চলে এল।’ মঙ্গলবার দুপুর থেকে বহু মানুষই হাজার হাজার টাকা তুলে নিয়েছে সাগর থেকে। এখনও প্রচুর টাকা ভাসছে। তবে পুলিশ ঘিরে রেখেছে গোটা এলাকা।

কী ভাবে এল এত টাকা?

কোলাবা পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কোনও এক বিদেশি নাগরিক হাজার টাকার নোটের বান্ডিল একাধিক বান্ডিল পানিতে ফেলছিলেন। তবে ওই বিদেশি ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি এখনও। ঘটনার তদন্ত চলছে। পানিতে ভাসমান বাকি টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৩:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×