গত শনিবার রাতে আমরা চার বন্ধু মিলে বাসায় তাস(টুয়েন্টিনাইন) খেলছিলাম।হঠাৎ করে এক বন্ধুর মাথা ব্যাথা করছিল তাই ও খেলা বাদ দিয়ে ঘুমাতে গেল।আমরা পাশের রুমের একজন কে নিয়ে খেলা চালিয়ে গেলাম।
ভোর রাতে যখন খেলা শেষ করে ঘুমাতে গেলাম তখন দেখি আমার ঐ বন্ধু পুরো বিছানা দখল করে ঘুমিয়ে আছে।তখন আমি ওকে ঘুম থেকে জাগাোনোর চেষ্টা করলাম।
আমি- রিফাত,ঐ রিফাত উঠ
বন্ধু- ডাবল
আমি- কি কস বেটা!!!!!!!!!!!!!!!!!
বন্ধু- রিডাবল
আমি পরে চিন্তা করে বুঝলাম ও তাসের ঐ ডাবল/রিডাবল গুলো ঘুমের ঘোরে বকতেছে।
আমাদের দেশের অবস্থা এখন তাস খেলার মত হয়ে গেছে।আ’লীগ ক্ষমতায় থেকে পুরো দেশ নিয়া তাশ খেলছে।আর মাঝে মাঝে জামাত কে খোচাঁ দিচ্ছে।
জামাত আমার ঐ ঘুমন্ত বন্ধুর মত হরতাল হরতাল বলে চিল্লাচ্ছে।আর বি.এন.পি নিজের সুবিধার জন্য ঐ ধর্মের সাইনবোর্ড ধারিদের সমর্থন করে যাচ্ছে।মাঝখানে থেকে আমরা সাধরন জনগন দুর্ভোগ পোহাচ্ছি।
যেদিন বাঙ্গালি জাতির উপর থেকে এদের সবার কালো ছায়া সরে যাবে সেদিন আমরা সত্যিকারের স্বাধীনতার স্বাধ উপভোগ করতে পারবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


