somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাতিক্রমি যেসব কারনেও আপনি হয়ে উঠেন পরিচিত অনেকেরই চরম ‘ঘৃনার পাত্র’ !

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘তোমাকে মনে হলেই ভীষণ তিতকুটে লাগে; জিভের অগ্রভাগ থেকে শুরু করে একেবারে ভেতরে গিয়ে আমার শরীরটা গুলিয়ে ওঠে। তোমাকে ভাবতেই একদলা থুথু জমে থেকে মুখটা মানচিত্র হয়ে যায় । এমন অসহ্য ঘৃনা নিয়ে তোমাকে মনে করতে চাইনা; দয়া কর আমাকে… মুছে যাও; নিশ্চিহ্ন হয়ে যাও…’ আপনি হয়তো জানবেনইনা কোন সুনির্দিষ্ট অথবা যৌক্তিক কারন ছাড়াও এমন করেই কেও কেও ঘৃনা করতে পারে আপনাকে ! প্রয়াত কথাশিল্পী হুমায়ন আহমেদ যথার্থই বলেছিলেন, ‘ভালোবাসা ও ঘৃনা দুটাই মানুষের চোখে লিখা থাকে!!’ প্রিয়জন অথবা বন্ধু- স্বজন যার চোখে যাই থাকনা কেন শুধু দূরদৃষ্টি দিয়ে সেটা তোমার বুঝতে হবে মাত্র ।


‘ মানুষকে ঘৃণা করার অপরাধে কাউকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়ত হবে’ -হুমায়ূন আহমেদ-

সামাজিক জীবনে অহরহ আমরা অন্যের ঘৃণার শিকার হই। আপনি হয়তো কারো কোন ক্ষতি করেন নি, কারো সাথে খারাপ ব্যবহারও করেন নি। কিন্তু তারপরও খুঁজলে এমন কিছু মানুষকে পেয়ে যাবেন, যারা কিনা বিনা কারণেই আপনাকে ঘৃণা করে এবং শত্রু মনে করে আপনাকে। এরা পিঠ পিছে ক্ষতি করার চেষ্টা করে, আজেবাজে বদনাম রটিয়ে বেড়ায়, আপনার কোন কিছুকেই তারা ভালো বলে না। কিন্তু কেন করে তারা এমন? আজ জেনে নিন সাথে মিলিয়ে নিন নিজের জীবনের সাথেও , কেন আপনি কিছু মানুষের অহেতুক ঘৃণার শিকার। জেনে রাখুন ১৫টি ‘বিস্ময়কর’ কারণ।

১) তারা আপনাকে ঘৃণা করে, কেননা তারা আপনার মত হতে চান। অবাক লাগলেও এটাই সত্যি।

২) অন্যকে ঘৃণা করার মাধ্যমে তারা নিজেদেরকে বড় ভাবতে পারেন। নিজেকে বড় মনে করার আর কোন উপায় তাদের জানা নেই।

৩) আপনাকে দেখে নিজের জীবনের ব্যর্থতার কথা মনে পড়ে যায় তাদের, যদিও সেগুলোর জন্য আপনি দায়ী নন।

৪) তারা মনে করেন আপনার জীবন তাদের জীবনের চাইতে অনেক ভালো।

৫) আপনার সামাজিক জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত।

৬) যারা নিজেদের জন্য কিছু করতে পারেন না, তারাই বিনা কারণে অন্যকে ঘৃণা করে। বিশেষ করে তাঁদেরকে ঘৃণা করেন, যারা কিনা জীবনে অনেক কিছু করেছেন।

৭) তারা হীনমন্যতা ও অনিরাপত্তা বোধে ভোগেন এই ভেবে যে আপনি তাদের চাইতে সেরা হয়ে যাবেন।

৮) তারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত।

৯) আপনাকে দেখে নিজের ত্রুটিগুলো অনুভব করতে পারেন তারা। সেগুলো শুধরে নেয়ার বদলে আপনাকে ঘৃণা করেই মনের ঝাল মেটান।

১০) হয়তো আপনাকে দেখে এমন কারো কথা মনে পড়ে যায় তাদের, যাদের কারণে তারা খুব কষ্ট পেয়েছিলেন।

১১) তারা মনে করেন আপনি জীবনে যা পেয়েছেন সেগুলোর যোগ্য আপনি নন।

১২) কোন কারণে আপনার কাছ থেকে দূরে থাকার জন্য আপনাকে ঘৃণা করেন তারা।

১৩) মানুষ যখন নিজে ব্যর্থ হয়, তখন একই কাজে সফল আরেকজনকে ঘৃণা করে নিজের ব্যাপারে ভালো অনুভব করে।

১৪) আপনি হয়তো জীবনে এমন কিছু অর্জন করেছেন যা তারা অর্জন করতে চেয়েছিলেন।

১৫) নিজের দোষ ঢাকার জন্য আপনাকে ঘৃণা করেন তারা।

এমন অনাকাংখিত বিড়ম্বনা থেকে মুক্তির উপায় অথবা পরামর্শ নিয়ে আগামীকাল আসবো আবারো — ততক্ষন ভালো থাকুন, চোখ-কান খুলে সজাগ থাকুন, নিরাপদে থাকুন।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×