somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা কিংবা এরকমই কিছু ; একটি ১৮- প্রয়াস ।

১২ ই মে, ২০১২ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখা শুরু করার আগে শ্রদ্ধেয় মোডারেটর মহাশয়দের দৃষ্টি আকর্ষন করছি , আমি কয়েকমাস আগে সামুতে আসছি; সেই থেকে ওয়াচ হইতাছি । জেনারেল হইবার পারতাছি না। ও ভাইরে (বুনরে) আমার ওয়াচ করার মত কিছু নাই । জন্মের পরে আম্মিজান নাকি আমারে খুইজা পাইতাছিল না , দুঃখে পইড়া নানাজান কইছিল, "রোসো, এই নিগ্রো আইলো কই থেকা ?"
তারপর টিপাইমুখে কত পানি গরাইছে , আমিও দিনে-রাতে হাটতেয়াছি, সূর্যের তেজে আমার বর্ন আরো গাঢ় হইয়াছে , তাই তুমরার কাছে আমার অনুরোধ, Kindly আমারে জেনারেল হইবার দাও। আমার Appearance খারাপ হৈবার পারে , তয় আমি মানুষ খারাপ না /:)/:)/:)/:)/:)

এইবার আমার উর্বর মস্তিকের কিছু প্রয়াস:D:D

কান্নার মেঘ

নির্লিপ্ত নির্মেঘ আকাশে হঠাৎ করেই ...............
সৃষ্টিছাড়া ধুলোটে যাযাবর মেঘ,
ধুপছায়ায় পৃথিবী ;
আসন্ন বৃষ্টি কি তার কান্নারই ক্রাইটেরিয়া ?
মাকুয়াস হিউমারহীন অসম্পূর্ণ মানব আমি,
তীব্র বিষাদে শুষ্ক এ চোখে ঝড়ে না সামান্য অশ্রু;
না শীতল, না কোমল ;
বরঞ্চ কোনস ভরা কুকুরের চোখের মত
প্রখর অগ্নিপথ , নেত্র নামের আগ্নেয়গিরি ।
তবে কি নির্জীব , হৃদয়হীন আকাশের চেয়েও আমি নিষ্প্রভ ?
ধোঁয়াটে চর্বিভরা শরীরসর্বস্ব স্পঞ্জ ?
কিংবা চরম অবহেলায় আধপোড়া দুশ্চরিত্র কুমারীর লাশ ?
বিবর্তনের গহীন গহ্বরে চিরকাল নিজের মধ্যেই নিজেকে খুঁজে ফিরি ............
প্রেয়সীর অশ্বগন্ধা বুভূক্ষু হৃদয় নখের আঁচরে
রক্তাক্ত করে খুঁজে ফিরি কান্নার অজুহাত ;
সদ্যজাত শিশুর ব্রহ্মতালু ছেঁদা করে দেখি
সবকিছু ঠিকঠাক আছে কিনা (ওখানেই সমাপ্তি) :
রক্ততদ্ভুত সন্তানের মৃত্যুতে আপ্লুত মায়ের
রাহাজারি আর কান্নার জলে ভাসি আমি ।
শুস্ক শরীর আমার; সে কষ্ট, সে বেদনা, সে অশ্রু কিছুই আমাকে স্পর্শ করে না ।
আত্মকেন্দ্রিক শরীরে ফেমটোমিটার মন,
আদ্রর্তাহীন নিকষ মেঘমালা ; অনিঃশেষ গোবি সাহারার মত
তৃষ্ণার্ত অভিলাষ....................................
তবু মুরগীছানার স্তন্যহীন মায়ের ডানার নিচে
দুগ্ধ খোঁজার মত খুঁজে ফিরি অশ্রুর স্পর্শ;
অনুভব করার মত এক টুকরো কান্নার মেঘ ।


জ্যোৎস্নার প্রতি আমার একটা জন্মগত টান রয়েছে, প্রতি পুর্নিমায় আমি যখন শহরের জনশূন্য রাজপথে ক্লান্ত পায়ে হাটি ; নিজেকে কেমন যেন কবি কবি লাগে, অজস্র কবিতা নামের অকবিতা ভীড় করে আমার চারপাশে.........................

জ্যোৎস্নার মায়ায়

তবু ছড়িয়ে যায় ……………
ঘুমন্ত ধরিত্রীর জীবন্ত বুকে;
নিয্যস মধুময় জ্যোৎস্না ।
কখনও নির্মোহ কুয়াশা, কখনও বিষাক্ত ধুয়াশা,
অতিক্রম করে ছুটে ফেরে ঋনী আলোচ্ছটা……..
স্নিগ্ধ নদীর বক্ষে আর বাস্পহীন মরুক্ষেত্রে,
নেপথ্যে চলে ধুয়ে দেওয়ার উৎসব ।
কল্লোলিত জলরাশি শিখরে ফেরে, পাক্ষিক উদ্যমে;
কলংকিত বক্ষে প্রতিফলিত সৌকর্ষ ভক্ষন করে
অজস্র জ্যোৎস্নাভূক ।
অথচ ব্যথর্তার উপসাগরে অনন্ত বাঁধা গতি,
স্তিমিত জীর্ন ছায়াপথ ..............
একই কালবেলা, একই জ্যোতিষ্কের বারংবার বোধন ।
মাঝে মাঝে নতুনত্বের লেজুড় নিয়ে হঠাৎ ধূমকেতু...............
বাকি সব গাঁথা অতীতেই আবর্তন ।
কসমিক সময়ে থেমে থেমে চলা এ প্রাণের অনুরণন,
আষ্টেপিষ্টে পৃষ্ট~ক্লিষ্ট যেন এক শৃংখলিত বন্ধন ।
তবু এই বেঁচে থাকা ,
জীবনকে ধরে রাখা ;
ছড়িয়ে দেওয়া পুনরুজ্জীবন
প্রত্যেক লসিকায় ।
শুধুই অতি পুরাতন
অথচ নতুন
নেশাতুর এই
জ্যোৎস্নার মায়ায়
শুধুই জ্যোৎস্নার মায়ায়
কেবলই জ্যোৎস্নার মায়ায় ।।





সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১২ সকাল ১১:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×