somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃসময়ের গল্প

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সময়ে বুনো মোষেরা ধানক্ষেতে চড়ত, শুকিয়ে যাওয়া গাঙের বুকে বেড়ে উঠা দুর্বাঘাষের উপর ক্রিকেট খেলত অবাধ্য কিশোরেরা। বন্যায় প্লাবিত মাঠে মাছ ধরতে ভোররাতে বেড়িয়ে যেত বিভিন্ন বয়সের মানুষ।

আমাদের সময়ে পুবাকাশে মঙ্গলগ্রহ দেখা যেত, লাল টুকটুকে ছোট্ট একটা তারা ;শুকতারাও সঙ্গ দিত তার।

আমাদের সময়ের প্রতিটি বর্ষার নিজস্ব সুবাস ছিল। প্রত্যেক সন্ধ্যায় রুপকথার আসর বসত অবনী'দের চালাঘরে। রাক্ষস-খোক্কস, রাজকুমারী সুবর্নরেখা, রাজকুমার দূষ্মন্ত,সুয়োরানী-দুয়োরানী আর টোনাটুনির গল্পেরা ভীড় জমাত। টিভি-রেডিও বিহীন সেই সব শৈশবে প্রতিটি গল্প আমাদের নিয়ে যেত অন্য ভূবনে। দীর্ঘশ্বাসে শেষ হত তারা। খাটের নীচে ভূত বসে থাকত !
ভর-দুপুরে অতন্দ্রিলার হাত ধরে পাড়ি জমাতাম তেপান্তরের মাঠে, খুঁজে বেড়াতাম ঘুমন্ত রাজকুমারীরর ডেরা অথবা ডোবার পাশের চড়ূই পাখির বাসা।
আমাদের সময়ে হাটু সমান পাটের ক্ষেতে ঘুড়ি উড়াতাম, রং বেরংএর ঘুড়ি ; সুতো কাটাকাটি।
আমাদের সময়ে আয়োজন করে শীত আসত।কুয়াশাচ্ছন্ন ভোরে চাদর মুড়ি দিয়ে আলগা রোদ্দুরে আমরা রোদ পোহাতাম। খেজুরের রসে বানানো হাজার রকমের পিঠা'র গন্ধে ম-ম করত চারদিক।
বিবর্নতায় ঝরে যাওয়া সব ফুলকে বুড়ো আঙুল দেখিয়ে পলাশ ফুটত মগডালে। ক্যানভাসে রংয়ের ঝুরি নিয়ে বসন্ত আসত।

সেই সময়ে সুকুমার রায়ের কবিতা ছিল, রবীবাবুর ছোটনদী ছিল, উপেন্দ্রদাদুর গল্প ছিল, খোলা আকাশ ছিল, আদিগন্ত প্রান্তর ছিল, কাল-বোশেখী ছিল;সাদা বক ছিল, ঘুমপাড়ানি গান ছিল!
ভালবাসা ছিল অন্যরকম, অন্য উৎসবে ; খেসারির মাঠে, হাহাকার ছড়ানো পূর্নিমায়, কদমের ফুলে, ফাগুনের গানে, জারুলের ছায়ায়, একগাদা সাদা শাপলায় !
আকা-বাকা মেঠোপথে বাবার হাত ধরে 'হাট করে' ফেরা হত প্রতি বিষ্যুদবার। স্বল্পযৌবনা রাতেই ঠাকুরমার কোলে ঘুমিয়ে পড়তাম আমরা, পুকুর-নদীতে দিনভর সাতার, মায়ের বকুনী,চাঁদনী রাতে দাদুনের মোটা কাচের চশমার ফাক দিয়ে চাঁদের মা বুড়িকে দেখা।
ইদিপাসের ডানায় ভর করে চলে গেছে আমাদের সময় টা, অতি সাধারন ভাললাগার শৈশব। এখনো মাঝে মধ্যে মাঝ রাত্রিতে জাহাজের হুইশেল কুহকের ডাক বলে ভুল হয়। কোন এক জলার ধারে শ্যাওড়া গাছের নীচে এক অশরীরি পরিবারের রান্না করা খিচুরির ঘ্রাণ পাই।

পার্কোলেটর থেকে মগভর্তি ক্যাপাচিনো, এসিটা একটু বাড়িয়ে দিই; আয়োজনের শীত শীত ভাব। পিসিতে বসি। ভার্চুয়াল অক্ষরে চলে আমার পরাবাস্তব শৈশবের গল্প।
পোর্থহোলে ভূমধ্যসাগরীয় হাওয়া এসে আছড়ে পরে। অধিভৌতিক, ভিন্ন সভ্যতার বর্তমানে বসে অতীতের ছবি আঁকতে আমার মন্দ লাগে না !

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×