somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগল্প: বসন্ত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৃতীয়বারের মত তাকে জিজ্ঞস করলাম " শফি সাহেব, জীবনে কতটি বসন্ত দেখেছেন আপনি ?"
"সতেরটি স্যার, তারপর থেকে গ্রীষ্ম আর বর্ষার প্রচণ্ডতায় হারিয়ে ফেলেছি সবকিছু"
ছেলেটির চেহারায় কোন বিশেষ্বত্ব নেই , আর দু-পাচটা মধ্যবিত্ত যুবকের মতই; সদ্য সেভ করা আফটার সেভের গন্ধ, বুকপকেটে কিছু খুচরো টাকা বেরিয়ে আছে আর আচরনে আছে অন্যধরনের সারল্য ।
" তো আপনার বসন্তের শেষ স্মৃতিটুকু বলতে পারবেন ? "
" স্যার, আগষ্টের কোন এক ভোররাতে মহাদেব সাহার কবিতা , যদ্দুর মন পরে"
"আমার কাছে আসতে কে বল্ল আপনাকে? , আমি কিছুই করতে পারব না"
" ওরাই তো বল্ল স্যার, কিছু একটা করেন ; আপনি পারবেন "
ওর আত্মবিশ্বাসে আমি চমকে গেলাম এবং হঠাত করেই যেন ওর শীতে কুচকে যাওয়া হাতের চামড়ায় আমি স্বল্পপরিচিত এক রমনীর উষ্ণতা টের পেলাম ।
আমার আমিত্ত্বের প্রাচীর আরো দৃঢ় হলো, নিজেকে হারপুনবিদ্ধ হাঙ্গর মনে হতে লাগল । ঈর্ষার ঘোরে কেটে ফেলতে ইচ্ছে করল ঐ দুটি হাত আর প্রতিটি কোষ যাতে উষ্ণতা মিশে আছে ।
কিন্তু তা সম্ভব না। ইচ্ছেগুলির মত বাস্তবতা ফ্লাট টায়ারে চলে না।

অতপর, শফিকে নিয়ে গেলাম "হাউজ অব গডস" এর তেত্রিশ চলায় ; ঈশ্বরের কাছে ।
উপরে উঠতে গিয়ে এলিভেটরে বিশ্বাসের মেটালিক প্লাটফর্ম বার বার কেপে উঠছিল । সংশয়ের প্রতিটি ফ্লোরে হাজার লোকের সমাগমে চলছিল অস্বিত্বহীনতার কনসার্ট ।
অবশেষে রহস্যের শেষ দরজা পেরিয়ে হাস্যোজ্জ্বল ঈশ্বরের দেখা পেলাম । পুরোটা সময় শফির য়,আড়ষ্টতা আমার নজর এড়াচ্ছিল না । খুব মায়া হচ্ছিল ওর জন্য ।
শফির বসন্তহীনতার কথা বললাম ঈশ্বরকে ।
তার হাসি বিস্তৃত হলো , তিনি জিজ্ঞসে করলেন " জিয়ান, তুমিই বলো আমি কি ?"
আমি বললাম "স্যার, আপনি আমার বিশ্বাস, আমার বিভ্রম"
"আর তুমি ?"
"আমি সম্ভাবনা, আমি গল্পকার,আমি প্যাসিফিস্ট আর আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ"
তিনি বললেন " আমরা এখানে কোন সঞ্চিত বসন্ত রাখি না, তোমার কাছে সাহায্যপ্রার্থীকে তোমার নিজস্বতা দিয়েই সাহায্য করতে হবে; আমার মত বিভ্রমে তুমি কেনই বা বিশ্বাস করবে ?"
হটাত নিজেকে আমি সংশয়াবাদীদের দলে আবিস্কার করলাম; এত আশা করে ছুটে আসা যুবককে নিরাশ করতে ইচ্ছে করছিল না । ওর চোখে আমি জীবনের গাঢ়ত্ব দেখলাম ; দেখলাম প্রতিটি অলিন্দ-নিলয়ে অন্য কারো অস্তিত্ব । ওর বসন্ত বড়ই প্রয়োজন !!

চরমভাবাপন্ন গ্রীষ্মের উষ্ণতায় আমি ছুটছি । আমার নিজস্ব বসন্তগুলো ওকে দিয়ে দিলাম শেষমেশ । খরতাপ আমার মন্দ লাগে ; তবু মানুষকে নিরাশ করতে ভয় পাই ।
নিজের নিরাশাগুলো নয়তো ছিন্নমূলের দলেই যাক । তবু এইসব আগন্তুকের সুখগুলোকে নীল ফ্রেমে জমা পরতে দেয়া চলে না । আমি জানি সামনে শীত আসছে , জমাকালো শীত ; তুষারে ছেয়ে যাবে যাবে আজকের প্রতিটি কাকফাটা রোদ্দুর ।
বর্ষায় ভিজে যাবে অপ্রাপ্তির ধুলো ; বাঁচার জন্য বসন্তের খুব একটা প্রয়োজনের পড়ে না । ঈশ্বর নামক ভদ্রলোকের কাছে এক জীবনে একটা উইন্টার ধার করে নিলেই হলো । একটি বিশেষ্বত্বহীন উইন্টার অথবা একটি "উইন্টার অব ডিসকন্টেন্ট" ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×