somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগল্প: হিমুইজম ও স্বপ্নের প্যারাডক্স।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং অদ্ভুত সব স্বপ্ন দেখি, গভীর পানিতে ডুবে যাচ্ছি আমি ... খুব শ্বাসকষ্ট হচ্ছে।
এরই মধ্যে কোত্থেক্কে পুফি 'মিয়াও' করে ডেকে উঠে। মনে হতে থাকে মানিক মিয়া এভিনিউ এ আমি দাঁড়িয়ে আছি। হিমুভাই আর বাদল ব্যস্ত হয়ে আমাকে সিএনজিতে তুলছে। আমি খুবই অসুস্থ।
কোন এক হাসপাতালে আমি শুয়ে, হিমুভাই আমার মুখের উপর ঝুকে আছে, তার পাশে বাদল ; আর পিছনে তিতলী, রানু,জলিল সাহেব,জগলু,মৃণ্ময়ী,তিথী,শুভ্র,আসাদ,মজিদ,সুধাকান্ত,ছোট খালা আরো অনেকে কৌতুহলী চোখে তাকিয়ে আছে।
আমি হিমুভাইকে বলি 'হিমুভাই, আমিতো মারা যাচ্ছি! '
সে আমার হাত-পা টিপে টুপে দেখে গম্ভীরমুখে বলে,'হুম,কথা সত্য।'
আমি বলি,'ভাই আমি তো এত তাড়াতাড়ি মরতে চাচ্ছিলাম না, ভাবসিলাম একটা বিয়ে করব, ঢাকাইয়া শাড়ী পড়া টানা টানা চোখের এক মেয়েকে, লম্বা ঘোমটা টেনে সে সারা ঘরময় ঘুরে বেড়াবে। আমি মেট্রো রেলে পেপার বিক্রি করব, সে গার্মেন্টস এ কাজ করবে ; আমরা পুফিকে দত্তক নিব। ভাই, আমার বিয়ের কি হবে ?

হিমুভাই, 'চুপ কর গাধা! '
আমি চুপ করি।
হিমুভাই বলতে থাকেন, "শোন, এক নতুন পীরের খোজ পেয়েছি ; গোপিবাগ এরিয়ায়। ছাগলা পীর, আগে হিন্দু ছিল, মুসলমান হইসে ; খুবই জাগ্রত। সারাদিন শুধু ছাগল নিয়ে থাকেন ; পুরো দরবার জুড়ে ছাগলের গন্ধ। পীরের পায়ে ধরে কান্নাকাটি করলে যদি শুধু একবার ছাগলের মত 'ভ্যা' বলে তো কেল্লা ফতে।
রোগব্যাধি ন্যাংটো হয়ে পালাবে ।
আমি বলি, 'হিমুভাই আমার তো গন্ধে এলার্জি। সহ্য করতে পারি না। মাথা ঘোরে ।'
ভাই বল্ল ' চাপ নিস না, রুপাকে বলছি, ও তোর জন্য পারফিউম নিয়ে আসবে। পারফিউম নাকে লাগিয়ে গোপিবাগ যাব।'
এই বলে আমার বালিশের নীচে রাখা কটন বাড দিয়ে কান পরিস্কার করা শুরু করে, একটার পর একটা। আমি মারা যাচ্ছি, মন খারাপ করা বা বাসার মানুষগুলোর কথা ভাবা উচিত। কিন্তু আমার মাথায় শুধু একটাই ব্যাপার ঘোরে কটন বাডগুলা হিমুভাই শেষ করে ফেলবে নাতো!

নিরবতা ভেঙে জিজ্ঞেস করি, 'ভাই, মরব কখন, সময় ইট্টু আগেভাগে জানা যাবে ? আর আমার কান্নাকাটি করা উচিত? সবাই কখন কান্নাকাটি শুরু করবে? সিস্টেমটা কি ?

হিমুভাই কিছু বলার আগেই ছোটখালা ভীড়ের মধ্য থেকে চেঁচিয়ে উঠে, 'এই হারামজাদা এত বকবক করে কেন? ওরে একটা থাপ্পর লাগা।'

বাদল নির্বিকারে আমাকে থাপ্পর লাগায়।

একটু বাদে ওয়ার্ডের দরজা দিয়ে দেখা যায় রুপা আসছে, লালপেড়ে সাদা শাড়ী পরা অপূর্ব তরুনী।

হিমুভাইকে জিজ্ঞেস করি, 'ভাই, আপনার কি রুপা আপুকে বিয়ে করার কোন প্লান আছে? '
ভাই বলল, 'ধুর গাধা, বিয়ে তো আমি করবই না। আর তাছাড়া রুপার বয়ফ্রেন্ড আছে, একটা না। বেশ কয়েকটা। তাদের মধ্যে একজন ছাত্রলীগ লিডার, আমাকে তো ধরে নুনু কেটে দিচ্ছিল একবার। মহাপুরুষ হওয়ার আগে পুরুষ হওয়ার ক্রাইটেরিয়া হারালে বাবা খুব হতাশ হতেন।তাই এগুলা বাদ দিসি। '
রুপার হাতে ভিক্টোরিয়া সিক্রেট এর পারফিউম, লেডিস । ভাই বলছে মৃত্যুপথযাত্রীর বিশেষ কোন লিঙ থাকে না, আমি আলগোছে চেক করে দেখসি। আমারটা আছে ! তবুও ভাইয়ের কথা মিথ্যে হতে পারে না।
ব্যবহার করা কটন বাড এ পারফিউম লাগিয়ে আমার নাকে ডলে দেওয়া হচ্ছে। আমি অস্বস্তি বোধ করছি। দুহাত দিয়ে মোছার চেষ্টা করছি অধিভৌতিক সে গন্ধ। কিছুতেই যায় না।

হঠাত ঘুম ভেঙে গেল, ঘেমে একাকার হয়ে গেছি। খুব তেষ্টা পেয়েছে। পানির গ্লাসটা টেবিলের উপর। গ্লাসটা ধরার জন্য হাত বাড়াই।
তারপর......
তারপর....পোর্থহোল দিয়ে অনধিকার প্রবেশ করা হালকা চাঁদের আলোয় আবিষ্কার করি আমার হাত নেই ;শুধু সারা ঘর জুড়ে ছড়িয়ে আছে সবুজাভ তরল!

Ps: Sincere apology to the mighty creator of those characters I Dreamt of.

পূর্বে ফেসবুকে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×