somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাই আদরে হাসিমুখেই হাজার টাকার ইলিশ কিনছে বাঙালি---

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামাইষষ্ঠীর চড়া বাজারে হাত পুড়ছে শাশুড়ির৷ সবজি, ফল তো ছিলই, এবার সব চেয়ে বেশি চমকে দিয়েছে ইলিশ৷ বরফের থেকে বের করে আনা মাছের আগুনে দাম৷ চার থেকে পাঁচশো গ্রামের মাছ বিকোচ্ছে কেজি প্রতি হাজার টাকায়৷ তাও অমিল৷ কলকাতার বাজারে যদিও কিছু ইলিশ মিলছে, জেলায় তাও নেই৷ আসলে গত তিন বছর ধরে বাংলাদেশের ইলিশ আসছে না৷ আর এই সময় রাজ্য সরকারের আইন অনুযায়ী সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকে৷ তাই জোগান কম৷ যেটুকু মাছ হিমঘর থেকে আসছে তার দাম চড়া৷ পাশাপাশি বর্ষা কম হওয়ায় ভেড়ির মাছ এখনও তেমন উঠছে না৷ আজ শুক্রবার জামাইষষ্ঠীর দিন শাশুড়িদের কপালে ভাঁজ৷ দুপুরে বা রাতে খাবার টেবিলে বসে জামাইরাও যে খুব খুশি হবেন তাও বলা যাচ্ছে না৷
নিয়ম অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মধ্যভাগ পর্যন্ত নদী থেকে সাগরে জেলেদের মাছ ধরা নিষিদ্ধ৷ এই সময় যে হেতু প্রজননের সময় তাই এই সিদ্ধান্ত কয়েকবছর আগে থেকেই লাগু করেছে সরকার৷ ফলে টাটকা সামুদ্রিক মাছ পাতে পড়ার কোনও আশা নেই৷ ইলিশ যেটুকু বাজারে আসছে তা হিমঘরের৷ কলকাতা লাগোয়া কিছু হিমঘর বর্ষার সময় ইলিশ মজুত করে রাখে কম দামে৷ সেই মাছ পরে ছাড়া হয় বাজারে৷ অর্থাত্‍ আজ জামাইদের পাতে পড়বে গত বছরের ইলিশ৷ যার দাম কেজি প্রতি হাজার টাকা ছুঁয়েছে এবার৷ তাও কিনছে হুজুগে তথা মৎস্যমুখী বাঙালি৷ নামখানা ফিসারম্যান অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, আমরা এখন মাছ তুলছি না৷ জমানো মাছেই জমিয়ে খেতে হবে জামাইদের৷ রাজ্যে প্রায় ৩০টি হিমঘর তার জোগান দিচ্ছে আপাতত৷
রাজ্যে ভেড়ির প্রথম পর্যায়ের মাছ উঠেছে৷ একটু জলদি যারা চাষ শুরু করেছিলেন তাঁরা মাছ তুলতে পেরেছেন৷ তবে সব ভেড়িতে তো জল নেই৷ বিশেষ করে যে সব এলাকা বৃষ্টির উপর নির্ভরশীল সেখানে চাষ পুরোদমে শুরুই হয়নি৷ কেন না এখনও সেভাবে বৃষ্টি হয়নি যা সব ভেড়ি ভরিয়ে দিতে পেরেছে৷ ফলে জোগান কম৷ আর একটি বিষয় এবারের বাজারের উল্লেখযোগ্য দিক৷ গলদা বা বাগদা চিংড়ির চেয়ে ভেনামির রমরমা৷ যা বাংলার মাছ বাজার দাপিয়ে বেড়াচ্ছে৷ যেমন তেলাপিয়ার পর লাইলনটিকা, পমফ্রেটের পর একই দেখতে মোটা পেটের সামুদ্রিক ‘বাউল’ এবং এখন জাপানি পুঁটিকে প্রায় সরিয়ে রূপচাঁদ৷ তেমনই বাজারে বাংলার চিংড়িকে হারিয়ে দিয়েছে সমদর্শনের ভেনামি৷ তাও সেই মাছ কেজি প্রায় চার থেকে পাঁচশো টাকা৷ জামাইষষ্ঠীর বাজারে আম-জামের কদর বরাবর ছিলই৷ এবার মাছের বাজারে চাহিদার সামান্য পরিবর্তনের কারণ হিসাবে দিঘা ফিশারম্যান ও ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্তা শ্যামসুন্দর দাস বলেন, “মাছ ধরা এখন বন্ধ৷ পমফ্রেট, ইলিশ নেই৷ চিংড়ির জোগান কম৷ তাই যা মিলছে তাই দিয়ে জামাইয়ের রসনা তৃপ্তিতে খামতি রাখতে চাইছেন না কেউ৷ ফলে দাম তো বাড়বেই৷”
আর একটি বিষয় শাশুড়িদের মাথায় রাখতে হচ্ছে এবার৷ মিষ্টি দোকানে গিয়ে সুগার ফ্রি সন্দেশ থেকে নানা রকম চাইতে হচেছ তাঁদের৷ মিষ্টি ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, তাঁরাও নতুন সমস্যার মুখোমুখি৷ ডায়াবেটিক মানুষ যে হারে বাড়ছে তাঁদের সেদিকে তাকিয়ে বদলাতে হচ্ছে সব কিছু৷
হোক না ইলিশ হাজার টাকা, জামাইষষ্ঠীর আগে এটাই বোধহয় মিষ্টি খবর৷‬
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×