somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন খান দাড়ি কামালে তুমি নয় কেন! স্ত্রীর চাপে বিপাকে ইমাম ------!!!

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্ত্রী-র আজব আবদার। ‘দাড়ি না কাটালে আত্মহত্যা করব’— এমন আবদারে রীতিমতো বিব্রত, বিরক্ত এবং আতঙ্কিত এক ইমাম। স্ত্রীর হুমকির কথা জানিয়ে জেলাশাসককে চিঠিও লিখেছেন তিনি। শুধু তাই নয়, স্ত্রী-র যে এখনই কাউন্সেলিং-এর প্রয়োজন সে কথাও জেলাশাসককে লিখতে ভোলেননি তিনি।

ঘটনাটা ঠিক কী?

উত্তরপ্রদেশের মেরঠে একটি মসজিদে ইমামের কাজ করেন ৩৬ বছরের আরশাদ বদরুদ্দিন। ২০০১-এ হাপুর জেলার পিলখুয়া শহরের মেয়ে সাহানাকে বিয়ে করেন। বিয়ের পর পরই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত। সংসারে আগুন লাগানোর ‘মূল চক্রী’ আরশাদের লম্বা দাড়ি। লম্বা দাড়ি মোটেই পছন্দ নয় সাহানার। এ নিয়ে আরশাদকে বহু বার বলেছেন। সাহানার যুক্তি, শাহরুখ-সলমনরাও তো এই ধর্মের, তাঁরা যদি ‘ক্লিন সেভড’ থাকতে পারেন, তা হলে আরশাদ কেন নয়! এ ছাড়া তাঁর বয়সও তো বেশি নয়। স্ত্রী-র এই আবদার মানতে কোনও ভাবেই রাজি নন আরশাদ। তাঁর অভিযোগ, একটা স্মার্টফোন কিনে তাঁর স্ত্রী দিন-রাত পরপুরুষের সঙ্গে চ্যাট করেন। আর এই স্মার্টফোনই তাঁর স্ত্রীর মাথাটা খারাপ করে দিয়েছে। আরশাদ বলেন, “আমি একজন ইমাম। আর ইমামের দাড়ি রাখাটাই নিয়ম। এই কথাটা বার বার স্ত্রীকে বোঝাতে চেষ্টা করি। কিন্তু কিছুতেই সে শুনতে চাইছে না।” তাঁর আরও বক্তব্য, “আমাদের চার সন্তান। তাঁরাও বড় হচ্ছে। আমি যদি দাড়ি কেটে ফেলি, ছেলেরাও দাড়ি রাখবে না। আর এটা নিয়মবিরুদ্ধ।”

গোটা বিষয়টি আরশাদ যখন শাহানাকে বার বার বোঝানোর চেষ্টা করে, ততই বেঁকে বসেন তিনি। ইদের ঠিক পরের দিনই হুমকি দেন, আরশাদ দাড়ি না কাটলে তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করবেন। অশান্তি এমন চরমে পৌঁছয় যে, সাহানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন। কিন্তু আরশাদ দেখে ফেলায় দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

সাহানার এই জিদের কাছে হার মানতে রাজি নন আরশাদ। স্ত্রী-র মাথা থেকে ‘দাড়ি ভূত’ তাড়াতে শেষমেশ প্রশাসনের দ্বারস্থ হন।
সূএ - আনন্দ বাজার।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×