somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পের মুলুকে এক মুসলিম দেশ(ইন্দোনেশিয়া) থেকে ‘অভিবাসী’ এই সরস্বতী!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ওয়াশিংটন ডিসির এমব্যাসি রো। সার দিয়ে বিভিন্ন দেশের দূতাবাস, বিভিন্ন দেশের পতাকায় সুসজ্জিত রাস্তার দু’ধার। কোনও কোনও দেশের দূতাবাসের সামনে মূর্তিও রয়েছে।
ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গাঁধীর মূর্তি। ব্রিটিশ দূতাবাসের সামনে উইনস্টন চার্চিল। দক্ষিণ আফ্রিকার দূতাবাসের সামনে নেলসন ম্যান্ডেলা।প্রত্যেকটি মূর্তিই দর্শনীয়। কিন্তু আশ্চর্য হতে হয় ইন্দোনেশিয়ার দূতাবাসের সামনে গেলে। দেবী সরস্বতীর ১৬ ফুট দীর্ঘ শ্বেতশুভ্র মূর্তি বিশ্বের বৃহত্তম মুসলিম জনবসতির দেশটির দূতাবাসের সামনে। প্রেসিডেন্ট ট্রাম্পের জমানা শুরু হওয়ার পর অনেক মার্কিনির কাছেই ওয়াশিংটন ডিসির ইন্দোনেশীয় দূতাবাসের সামনে সরস্বতীর এই মূর্তি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ইন্দোনেশিয়া হল সেই দেশ, যে দেশে সবচেয়ে বেশি সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাস। হিন্দু জনবসতিও রয়েছে ইন্দোনেশিয়ায়। পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত বালি অঞ্চলের প্রায় পুরোটাতেই হিন্দু জনগোষ্ঠীর বাস। কিন্তু অন্য ধারার সামাজিক ও ধর্মীয় আদানপ্রদানে অভ্যস্ত ইন্দোনেশিয়ায় ধর্মকে কেন্দ্র করে উত্তেজনার কথা শোনা যায় না। সরস্বতীর পরিচয় সে দেশে শুধু হিন্দুদের উপাস্য হিসেবে নয়। সরস্বতী সে দেশে জ্ঞান ও বিদ্যার প্রতীক।
২০১৩ সালে ওয়াশিংটনের ইন্দোনেশীয় দূতাবাসের সামনে সরস্বতীর মূর্তিটি বসানো
হয়। তখন থেকেই এমব্যাসি রো-এর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ওই মূর্তি। ইন্দোনেশিয়া থেকে শিল্পীরা ওয়াশিংটন গিয়ে মূর্তিটি তৈরি করেন। পাঁচ সপ্তাহ সময় লেগেছিল। মাত্র পাঁচ সপ্তাহে ওই নয়নাভিরাম মূর্তির নির্মাণও আশ্চর্য করেছিল অনেককে।
সাড়ে তিন বছর কাটিয়ে আজ ওয়াশিংটন ডিসির সেই সরস্বতীর মূর্তি আবার অত্যন্ত প্রাসঙ্গিক। গত মাসেই ডোনাল্ড ট্রাম্পের জমানা শুরু হয়েছে আমেরিকায়। প্রেসিডেন্ট পদে বসেই একের পর এক বিতর্কিত নির্দেশিকায় সই করতে শুরু করেছেন ট্রাম্প। সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। এই সিদ্ধান্ত গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। ট্রাম্প বলছেন, ধর্মের সঙ্গে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই, আমেরিকাকে সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মুখে যা-ই বলুন, তাঁর সিদ্ধান্ত যে মূলত মুসলিমদের উপরেই প্রভাব ফেলছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই। অন্যান্য দেশে তো বটেই, ট্রাম্পের নিজের দেশেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড়। ইন্দোনেশিয়ার দেওয়া উপহারটাকে তাই ওয়াশিংটনে অনেকেই দৃষ্টান্তমূলক উপহার বলে মনে করছেন আজ। ৭০ শতাংশের বেশি খ্রিস্টান ধর্মাবলম্বীর বাস যে দেশে, সেই আমেরিকার রাজধানী শহরকে ৮৮ শতাংশ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এক অসামান্য মূর্তি উপহার দিয়েছে— মূর্তিটি হিন্দু ধর্মে উপাস্য দেবী সরস্বতীর


ওয়াশিংটনের ওই সরস্বতীর মূর্তিটির কথা উল্লেখ করে আজ প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেকে বলতে চাইছেন— কাউকে দূরে ঠেলে দেওয়া কখনওই নিজের সুরক্ষার উপায় হতে পারে না। পরস্পরকে কাছে টেনে নেওয়া গেলেই বরং সুরক্ষিত থাকা যায়। ওয়াশিংটনকে ইন্দোনেশিয়ার দেওয়া উপহার সম্প্রীতির যে অসামান্য নজির তৈরি করেছে, একে অপরকে কাছে টানতে পারলে এমন নজিরই তৈরি হয়, বলছেন ট্রাম্পের সমালোচকরা।
সু: আনন্দবাজার
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×