somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকাল বাসের মতো ফ্লাইটেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা! পাকিস্তানের কাণ্ড !!!!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাচি থেকে সৌদি আরবের মদিনায় পৌঁছে গেলেন সাত জন! বিশ্বে এই প্রথম!

এই অবাক করা ঘটনা ঘটতে দেওয়ার গোটা ‘কৃতিত্ব’টাই পাকিস্তানের সরকারি বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (পিআইএ)-এর।
এই আমরা যাঁরা ভরা বাসে সিট না-পাওয়া যাত্রীদের মাথার ওপর হাত তুলে রড আঁকড়ে দাঁড়িয়ে থাকা দেখতে ও দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি, পাকিস্তানের সরকারি বিমান সংস্থা সেই আমাদেরই জানিয়ে দিল, বিশ্বে আমরা একা নই!
আমরা বাসে দাঁড়িয়ে থাকি। পাকিস্তান দেখিয়ে দিল, এয়ারবাসেও দাঁড়িয়ে থাকা যায়, আকাশে! দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ-পথেই পাকিস্তানের করাচি থেকে চলে যাওয়া যায় সৌদি আরবের মদিনায়!

এই সেই ‘বিরল বিমান’!
২০ ফেব্রুয়ারি এই বিরল ‘কৃতিত্বে’র ভাগিদার হয়েছে পিআইএ-র একটি বোয়িং-৭৭৭। ‘পিকে-৭৪৩’ নামের ওই বিমানটির করাচি থেকে মদিনা যাওয়ার কথা ছিল ৪০৯ জন যাত্রী নিয়ে। কিন্তু সেই ‘বিরল উড়ান’টি মদিনা পৌঁছয় ৪১৬ জন যাত্রী নিয়ে। যাঁদের ৭ জন বিমানের দু’পাশের সিটের দুই সারির (রো) মধ্যে থাকা সরু, লম্বা জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়েই করাচি থেকে পৌঁছে যান মদিনায়।
গল্প নয়, সত্যি। আর সত্যি বলেই হইহই রইরই শুরু হয়ে গিয়েছে। কারণ, এই ঘটনা আন্তর্জাতিক উড়ানের নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে। আর তা হয়েছে পিআইএ’র একটি আন্তর্জাতিক উড়ানেই। শুরু হয়েছে তদন্ত। সাধারণত, বিমানে যত জন যাত্রী সিটে বসে যান, তত জনের জন্যই অক্সিজেন মাস্ক রাখা থাকে বিমানে। তার একটা কমও থাকে না, একটা বেশিও নয়। এটাই আন্তর্জাতিক উড়ান নিরাপত্তা বিধি। তার মানে, ওই দাঁড়িয়ে থাকা ৭ যাত্রীর জন্য সে দিন পিআইএ’র করাচি থেকে মদিনা যাওয়া উড়ানটিতে কোনও অক্সিজেন মাস্কেরও ব্যবস্থা ছিল না। পাক সংবাদপত্র ‘দ্য ডন’ জানাচ্ছে, যে ৭ যাত্রী আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দিন করাচি থেকে পৌঁছে গিয়েছিলেন মদিনায়, করাচি বিমানবন্দের তাঁদের প্রত্যেকের হাতেই ধরানো হয়েছিল হাতে লেখা বোর্ডিং পাস। যাত্রীদের যে তালিকা থাকে কম্পিউটারে, সেই তালিকাতেও ওই ৭ দাঁড়ানো যাত্রীর নামধাম ছিল না। ওই বিমানের পাইলট ক্যাপ্টেন আনোয়ার আদিল বলেছেন, ‘‘সবে আকাশে উঠেছি, এমন সময় আমি জানতে পারি, বিমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ৭ যাত্রী। বিমান আকাশে ওড়ার আগে দরজা বন্ধ করার পর ওই ৭ যাত্রীর কথা কোনও কেবিন ক্রু-ই আমাকে জানাননি। কিন্তু জানার পর তড়িঘড়ি বিমান নামিয়ে আনিনি। কারণ, সেটা করলে অনর্থক বিমানের জ্বালানি পোড়ানো হত। তাতে এয়ারলাইন্সের প্রচুর আর্থিক ক্ষতি হত।’’
পরে অবশ্য পিআইএ’র মুখপাত্র ড্যানিয়েল গিলানি বলেছেন, ‘‘পাইলট যা বলেছেন, সেটা তড়িঘড়ি বিমান না-নামানোর কোনও যুক্তি হতে পারে না। সত্যিটা কী, তা জানার জন্য পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।’’
পিআইএ অবশ্য গত কয়েক বছর ধরেই নানা কারণে খবরের শিরোনাম হয়েছে। গত বছর পিআইএ’র একটি বিমান দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়। ২০১৩-য় পিআইএ’র একটি আন্তর্জাতিক উড়ান ১৫০ যাত্রীকে নিয়ে করাচি থেকে লন্ডন পৌঁছলে, তার পাইলটকে গ্রেফতার করা হয়, মদ্যপ অবস্থায় বিমান চালানোর অপরাধে। এ ছাড়াও যাত্রী সুরক্ষা বা স্বাচ্ছন্দের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ তো বেশ কয়েক বছর ধরেই তাড়া করে বেড়াচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে।

তবে এ বারের ‘রেকর্ড’ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অতীতের সব ‘রেকর্ড’কেই ছাপিয়ে গেল!
সু:---আনন্দবাজার
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×