somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ধর্মীয় উগ্রতা’ রুখতে একগুচ্ছ মুসলিম নামে নিষেধাজ্ঞা জারি করল চিন -!!!!!

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক গুচ্ছ মুসলিম নামের উপর নিষেধাজ্ঞা জারি করল চিন। মুসলিম প্রধান জিনজিয়াং প্রদেশে ওই সব নামকরণগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠন সূত্রে জানা গিয়েছে। নিষিদ্ধ তালিকায় থাকা কোনও নাম যদি সন্তানের নামকরণের জন্য কেউ বেছে নেন, তা হলে সেই শিশুই সমস্যায় পড়বে। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারবে না। কোনও সরকারি প্রকল্পের সুবিধাও মিলবে না। চিনা প্রশাসন এমন নির্দেশিকাই জারি করেছে বলে খবর।

(এক সময়ের উইগুর খাসতালুকে এখন স্বাধীন ধর্মাচরণে অনেক বিধিনিষেধ। কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে উইগুরদের ক্ষোভের অন্যতম কারণও এই বিধিনিষেধই। কাশগড় শহরে উইগুর ঐতিহ্যের ছাপ আর তেমন চোখে পড়ে না এখন। কমিউনিস্ট সংস্কৃতির ছাপই ছড়িয়ে ইতিউতি।)
চিনা প্রশাসনের এই নতুন নিষেধাজ্ঞার খবর যে মানবাধিকার সংগঠনটি প্রকাশ্যে এনেছে, সেই সংগঠনের নাম হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যে নামগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, গোটা পৃথিবীতেই সেই নাম বা সেই শব্দগুলি মুসলিমদের মধ্যে বহুল প্রচলিত। কিন্তু ওই সব শব্দ কারও নাম হিসেবে ব্যবহৃত হলে তাঁদের মধ্যে ‘ধর্মীয় উগ্রতা’ বাড়বে বলে চিন প্রশাসন মনে করছে।
ইসলাম, কোরান, মক্কা, মদিনা, হজ, জিহাদ, সাদ্দাম— জিনজিয়াং প্রদেশে এই সব নামকরণ চলবে না বলে জানিয়ে দিয়েছে চিনের কমিউনিস্ট সরকার। তালিকায় আরও অনেক নামই রয়েছে। জাতিগত সংখ্যালঘুদের জন্য চিনা কমিউনিস্ট পার্টির যে নিজস্ব নামকরণ বিধি রয়েছে, তার আওতায় এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে খবর। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কেউ যদি নিজের সন্তানের জন্য কোনও একটি নিষিদ্ধ নামই বেছে নেন, তা হলে সেই শিশুর ঠিকানা সংক্রান্ত রেজিস্ট্রেশন হবে না বলে প্রশাসন জানিয়ে দিয়েছে। আর ওই রেজিস্ট্রেশন না হলে সে কোনও স্কুলে ভর্তি হতে পারবে না। প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হবে।
চিনের জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের উপস্থিতি বিপুল সংখ্যায়। সেই সম্প্রদায়ের মধ্যে চিন বিরোধী কার্যকলাপ দিন দিন বাড়ছে। চিন থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে জিনজিয়াং-এ সন্ত্রাসবাদী কার্যকলাপও চলছে দীর্ঘ দিন ধরেই। সম্প্রতি উইগুরদের মধ্যে আইএস-এর প্রভাব বৃদ্ধির খবরও প্রকাশ্যে এসেছে। কোনও ঝুঁকি না নিয়ে বেজিং তাই আরও কঠোর ভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে চাইছে। নামকরণে নিষেধাজ্ঞাও তারই অঙ্গ।
সু:-আনন্দবাজার।
ওফ টপিক ::--কমিউনিস্ট চিনের ওনেক কাছের আপন বন্ধু !! দেশ গুলো এবার কি মুখে কুলুপ আটবে , না আগের মত ই সেই বুলি
আউরাবে - ??
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×