somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাবের আড়ালে হিযবুত তাহরীর!

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাবের আড়ালে সন্ত্রাসবাদী সংগঠন হিযবুত তাহরীরের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। ক্লাবটি নানা কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের সংগঠিত করছে বলে জানিয়েছে শিক্ষাথীরা।
শিক্ষার্থীরা কেউ কেউ জানায়, আরিফ খান নামের এক সাবেক শিক্ষার্থী ক্লাবটির পরিচালক। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন হলের শিক্ষার্থীদের মটিভেশন দিয়ে প্রথমে রিডিং ক্লাবের সদস্য বানাচ্ছে। পরবর্তীতে তাদেরকে হিযবুত তাহরীরের কর্মী বানিয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও আশপাশের এলাকাগুলোতে হিযবুত তাহরীরের লিফলেট ও পোস্টার বিলি করতে দেখা যাচ্ছে ক্লাবটির সদস্যদের। তারা যে কোনো সময় ক্যাম্পাসে বড় ধরনের নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্লাবটির পরিচালক আরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় সে হিযবুত তাহরীরের সক্রিয় কমী ছিলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন ব্যাপক ধরপাকড় শুরু হয়, তখন আরিফ পড়াশোনার অজুহাতে লন্ডনে পাড়ি জমান। এর এক বছর পর আবার দেশে ফিরে আসে। দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাব প্রতিষ্ঠা করে। এরপর এ ক্লাবের ব্যানারে নানা ধরনের সভা-সেমিনার করার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে সংগঠিত করতে থাকে।
সরেজমিনে দেখা গেছে, প্রায় প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও ডাকসুর সামনে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে নিয়ে দুই থেকে তিন ঘণ্টা বৈঠক করে আরিফ। বৈঠক চলাকালে কেউ পাশে গিয়ে দাঁড়ালে তাকে সরে যেতে বলা হয়। এখানে প্রতিদিন জড়ো হয়ে কি করছে জানতে চাইলে ক্লাবের সদস্যরা বলে যে, “গ্রুপ স্টাডি করি।” এ সময় তাদের সঙ্গে বেশ কয়েকটি প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দেখা গেছে।
কয়েকজন শিক্ষার্থী বলেছে, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েছি। অভিযোগ দেয়ার পর এক সপ্তাহ তারা গা ঢাকা দেয়। পরে আবার তাদের ক্যাম্পাসে বৈঠক ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম করতে দেখা যায়।
রিডিং ক্লাবের সঙ্গে হিযবুত তাহরীরের সম্পর্ক আছে কিনা- জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এম আমজাদ বলেন, রিডিং ক্লাবের সঙ্গে হিযবুত তাহরীরের সম্পর্ক রয়েছে- এমন একটি অভিযোগ সম্প্রতি আমার কাছে এসেছে। বিষয়টি নিয়ে ক্লাবটির পরিচালকের সঙ্গে কথা বলে তাদেরকে ক্যাম্পাসে সভা-সেমিনার করতে নিষেধ করে দিয়েছি।
তবে তারা হিযবুত তাহরীরের সদস্য নাকি ধর্মভিত্তিক অন্য কোনো সংগঠনের সদস্য তা আমার কাছে স্পষ্ট নয়- বলেও জানান প্রক্টর। বিষয়টি নিয়ে কথা বলতে রিডিং ক্লাবের পরিচালক আরিফ খানকে ফোন দিলে তারা নম্বর বন্ধ পাওয়া যায়।
অনুসন্ধানে জানা গেছে, ২০০০ সালে প্রাথমিকভাবে হিযবুত তাহরীরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লিবারেটেড ইয়ুথ’ ব্যানারে তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এ ব্যানারে সংগঠনটি ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সেমিনারের প্রস্তুতি নেয়। তবে ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বাধার কারণে ওই সময়ে তারা নির্ধারিত সেমিনার আয়োজন করতে পারেনি। ২০০৪ সালে সিলেটে প্রথমে হিযবুত তাহরীরের লিফলেটসহ ১০ জনকে পুলিশ গ্রেফতার করে। পরে ২০০৬ সালের প্রথমে তারা ‘ছাত্রমুক্তি’ নামে একটি ছাত্র সংগঠন গঠন করে। ২০০৬ সালে বিএনপি-জামাত জোট সরকারের সময় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে প্রকাশ্য উগ্রতাবাদী মিছিল করে। এরপর থেকে মাঝে মধ্যেই হিযবুত তাহরীর খেলাফত আন্দোলনের নামে মিছিল ও লিফলেট বিতরণ করে আসছিল। মূলত বিএনপি-জামাত জোট সরকারের আমলেই এ সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্তার লাভ করে ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×