
(১ম পর্ব )
বেসরকারি বিশ্ববিদ্যালয় নাম ডেফোডিল ইন্টারনেশোনাল ইউনিভার সিটি... .
গ্রামের অলি-গলি থেকে উঠে আসলাম মাত্র, অলি-গলি মানেই কুকুর শেয়ালের যেখানে বাস . সংক্ষেপে বলতে গেলে নিম্ম শ্রেনীর প্রানী. যাদের হত্যা করলেও কোন বিচার করা হয়না । বিশেষ করে বলতে গেলে আমার কাছে হাত দিয়ে মশা মারার মতই ,শরীরে বসল , ঠাস করে দিলাম হাত বসিয়ে , বেচারা মশা কুপকাত . কোন কঠিন কষ্ট ছাড়াই সংক্ষেপে মরে গেলো। জীব হত্যা মহাপাপ হলেও নিম্ন শ্রেনীর প্রানী মারা পাপের কিছু না।
.
মূল পর্বে আসি
ভার্সির সদর দরজা পেড়িয়ে দেখি সবুজ ঘেরা বিশাল ক্যাম্পাস. মৃত্যূর পর যদি বলা হয় তোমার প্রথম ইচ্ছে কি বলো , এরকম একটি যায়গা পুনরায় দেখার ইচ্ছা করা যেতেই পারে। .
সময় পার হতে লাগলো চারদিকের জান্নাতের মাত যায়গাটা ধীরে ধীরে জাহান্নাম হতে বেশী সময় নিলো না ...মধ্যবিত্ত পরিবারের সন্তান নামের কি যেনো একটা অভিশাপ আছে . ওটা ধীরে ধীরে জীবনের সুখ গুলো কেড়ে নিতে থাকলো . আচ্ছা মধ্যবিত্ত ঘরে জন্মানো তো পাপের কিছু না তাহলে আমার কেনো এমন মনে হচ্ছে . রেল লাইনের উপর দিয়ে হাটা অনেক মজার , এ রাস্তাটা আমার জন্যই তৈরী হয়েছে তবে শর্ত
হচ্ছে যদি রেল না আসে ।
.
মনে হচ্ছে ভার্সিটির প্রতিটা দেয়ালে বড় বড় ফেষ্টুনে লেখা আছে মধ্যবিত্য মুক্ত এলাকা, কিছুটা ভিক্ষুক মুক্ত গুলশানের মত। ভতী হওয়ার আগে নোটিশ বোর্ডে বড় করে টানিয়ে দেওয়া উচিত ছিল >
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখানে পড়তে হলে , পাজারো নামক চার চাকার রাস্তার রাজা থাকা আবশ্যক , আপনার ছেলে অথবা মেয়েকে অবশ্যই মাত্রা অতিরিক্ত স্মার্ট হতে হবে .. বাবাকে ডেডি বলে ডাকার অভিজ্ঞতা থাকতে হবে মাঝ মাঝে ভুলে লেডি বললে দোষ নাই, তবে বাবা বলা নিষেদ। একই ভাবে মাকে মাম্মি। নিজস্ব ডিএসএল আর এর মালিক হতে হবে . ভাতের বদলে ফ্রাইড রাইস খাওয়ার অভ্যাস থাকতে হবে .. যদি ভুলেও ভাত খায় তাও চামচা দিয়ে খেতে হবে ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



