somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব আশা পূরণ হবার নয়!

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সব আশা পূরণ হবার নয়"
.
জীবনের খাতাটা খুলে দেখলে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই বেশী, হাজারো আক্ষেপ আমার এই জীবনের প্রতি। অনেক কিছুই তো আছে যা অনেকবার চেয়েছি, অনেক অনেক অনেকবারই চেয়েছি, কিন্তু পাইনি। কেন বার বার অপ্রাপ্তিটা আমার খাতা জুড়েই?
.
মহান আল্লাহ তায়ালা বলেন, "মানুষ যা চায় তা কি সে পায়?" [সূরাহ নাজম, আয়াত : ২৪]
.
আমার সকল প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাওয়া যাবে শুধুমাত্র এই একটি আয়াতের মাধ্যমেই। কেন জীবনের এত চাওয়া পাওয়া পূরণ হয়নি? কেন এত আশা আকাঙ্খা থাকা সত্তেও হাতের মুঠোই আসেনি কতকিছু। তবে, এখন আমি শান্ত। আগে হয়তো জানতাম না আল্লাহর চির অবধারিত এ বিধানটি যে "সব আশা পূরণ হবার নয়"।
.
মানুষ যা পাওয়ার আশা করে তার সবই যদি সে পেয়ে যায় তাহলে সে অবাধ্য আর চির অহংকারী ও ধ্বংস হয়ে যাবে। তাই,কোনোকিছু না পাওয়া নিয়ে আজ অতো মাথা ব্যাথা নেই। এই ছোট্ট জীবনে যা পেয়েছি, আলহামদুলিল্লাহ! তবে আল্লাহর ক্ষমা, চিরস্থায়ী জান্নাতসহ ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির আশা করা এবং তা পেতেই হবে এমন দৃঢ়তা রাখাও জরুরী। কোনো কিছুই যে পাওয়া যাবে না এমনটাও নয়। আমরা আল্লাহর কাছে কোনোকিছু চেয়ে যদি না পাই তাহলে আমাদের মনে করতে হবে এতেই আমাদের কল্যাণ রয়েছে এবং এর পরবর্তীতে আল্লাহ অবশ্যই আমাকে উত্তম কিছু দান করবেন। উক্ত আয়াতটি বার বার স্মরণ করে ধৈর্য ধারণ করতে হবে — ইন শা আল্লাহ!
.
কিন্তু বরাবরের জন্য কী এমনই হয়? জীবন নদীর এই অল্প সময় এসেই আমরা হাঁপিয়ে যাই, আমরা ভুলে যাই, মহান আল্লাহ যে আমাদের জন্য আমাদের সাথী নির্বাচন করেছেন সৃষ্টির বহুকাল পূর্বেই। চলন্ত জীবনে ভুল করে আবার ধৈর্যহারা হয়ে আল্লাহর নির্ধারিত সাথী পাওয়ার আগেই নির্বাচন করে নেই অন্য কাউকে।পছন্দ-অপছন্দ, কল্যাণ-অকল্যাণের মালিক যে কেবল 'আল্লাহই' ভুলে যাই এই কথা।
.
জীবন নৌকার মাঝি হয়ে, ভুলে এমন যাত্রীকে নৌকায় তুলে নেই যার ফলে নৌকা ডুবুডুবু প্রায়।
.
তবে আমরা যদি রবের নেক বান্দা হই তবে, "আল্লাহ আমাদের জন্য এমন সব বস্তু বানিয়ে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান দেখেনি এবং কোনো অন্তর চিন্তাও করেনি।" [সহীহ বুখারী, হাদিস নং ৩২৪৪ ও ৪৭৭৯]
.
আমাদের উচিত রবের নির্ধারণ করা উপহার সামগ্রীর জন্য অপেক্ষা করা এবং দু'আর সাথে এই আয়াতটি পড়া, "হে আমাদের প্রতিপালক! আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান কর যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও।" [সূরাহ ফুরক্বান, আয়াত : ৭৪]
.
পরিশেষে আল্লাহর কাছে এই চাওয়া যে, হে আল্লাহ! চাওয়া পাওয়ার এ জীবন সংগ্রামে যারা পরাজিত হয়ে ক্ষত বিক্ষত আর দগ্ধ হৃদয় নিয়ে অশ্রু সিক্ত নয়নে তোমার দিকে তাকিয়ে আছে, তাদের একটু সুখ দাও। যা চেয়েছিলো তোমার ঐ... তাকে দাও আরও উত্তম কিছু, যাতে সে ভুলে যায় অতীতের সব কষ্ট ও বেদনা। তুমি সবই পারো। হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি তেমার নির্ধারিত ভাগ্যের শৃঙ্খলে আবদ্ধ। আমি পরিনি। কি পারিনি তা হয়তো জানবে না কেউ কোনোদিন। আমার একান্ত অনুরোধটুকুই রেখো দয়াময়, সবাই যেন সুখী হয়। (আমীন)
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×