১।আমি অভিনীত পাগলি পরিচালিত সাড়া জাগানো বাংলা সিনেমা "প্রেম বড় না শাহবাগ বড়"(বেচারির উপর অনেক অন্যায় করা হইছে।এই মাসে মাত্র ২ দিন দেখা হইছে!)
২।আমি নিবেদিত আম্মা পরিচালিত টেলিছবি "শাহবাগ-the red alert"(ঘন্টায় ঘণ্টায় খালি ফোন দিয়া জিগায় কই আছি!)
৩।আমাকে উৎসর্গ করে প্রথম বিদ্রোহী কবিতা "সামনে তোর পরীক্ষা শালা, , ,পড়িস নাই তুঁই একটু ভালা, , ,দৌড়ে পালা দৌড়ে পালা"(রবিবার থেকে মিডটার্ম, কুইজের কথা নাই বললাম(!) অবস্থা পুরাই লাল সুতা)
৪।এই প্রথম আমার উপর আন্তর্জাতিক অবরোধ জারি।শাহবাগ চিন্তা মাথা থেকে না নামালে টেংরি ভাইঙ্গা ফালানোর হুমকি!(রীতিমত শাহবাগ যাওয়া হচ্ছে জানতে পেরে বাপ বিদেশ থেকে ফোন করে উদ্বেগ জানায়)
৫।শারীরিক অবস্থা শান্তিতে নোবেল পাওয়ার ইঙ্গিত দিচ্ছে!মালালা গুল্লি খাইয়া নাম লেখাইতে পারলে এই এত বড় অসহিংস আন্দোলনের সাথে যুক্ত থেকে অসুস্থ হয়ে আমি কেন পামু না???মজ্জা লস!!!(শরীরের অবস্থা ভাল না।কঠিন insomnia তে ভুগছি।খাওয়ায় চরম অনিয়ম হচ্ছে।ওজন কয়েক কেজি ফল করছে সন্দেহ নাই!)
এছাড়াও ছোটখাটো তাৎপর্যপূর্ণ আরও কিছু অর্জনের খাতায় যোগ হয়েছে এবং বরাবরের মতই আকাশে হতাশার মেঘ দেখা যাচ্ছে।আসন্ন অবধারিত বিপদ নিয়ে বড়ই উদ্বেগের সাথে দিন যাপন করছি।যেকোনো সময় গণজাগরণের ডাক আসতে পারে, কোথায় পালাব তা নিয়েই ব্যস্ত সূচি কাটছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


