somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এসএসসি সমাচার এবং শুভ কামনা…

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক ৪ বছর আগের কথা। কি হবে এ নিয়ে পরিবারের সবাই খুব টেনশিত। শুধু আমারই কোন রকম ফিল হচ্ছে না বরং নতুন কেনা নকিয়া ৭২১০ সুপারনোভা সেট নিয়ে বিশেষ ব্যাস্ত। আম্মার পিড়াপিড়িতে জাস্ট ১২ টায় ঘর থেকে বের হলাম। সাথে আব্বা যেতে চেয়েছিল কিন্তু আমি তেমন উৎসাহ দেখাই নি। উনার সাথে রিক্সায় বসলে নিজেকে কেমন চিড়িয়াখানার অসহায় জন্তুটি মনে হয়। বয়স সুলভ ইচ্ছামত এদিক ওদিক তাকাতে পারি না। ঠিক ২০ মিনিট পর রিক্সা থেকে নেমেই এক ঝাক চিন্তিত মুখ দেখেই নিজের ভিতরটা মোচর দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য মস্তিষ্কের পাল্ִসে বারি দিল "ওই আজকে না তোর রেজাল্ট!" পরের সময়টা সত্যি এক অস্থিরতা জেঁকে বসেছিল। এক বন্ধুর বিশেষ পরিচিতির সুবাদে রেজাল্ট নোটিশ বোর্ডে আসার আগেই ভিতরে দেখতে গেলাম। থরথর করে গা হাতপা কাঁপছে। রোল, রেজিস্ট্রেশান নম্বরটা পর্যন্ত ঠিক ভাবে বলতে পারছিলাম না। অবশেষে আল্লাহ তায়ালার অশেষ করুনায় দুইজনেই উন্মাতাল আনন্দে দৌড়ে বেরিয়ে আসলাম। উপস্থিত সবার দৃষ্টি তখন আমাদের দিকে। কোন রকম বাসায় A+ এর খবরটা জানালাম। ইতোমধ্যেই চারপাশ মুখরিত হয়ে উঠেছে। চিরচেনা মুখগুলোর উচ্ছ্বাস তখন মিছিলে রূপ নিয়েছে। সবাই এক পর্যায়ে মিছিল নিয়ে শহরের আরেক নামকরা এস.ভি গার্লস্ִ স্কুলে ঢুকে পড়লাম। শ্লোগান গুলো ছিল লক্ষ্য করার মত। আমাদের চেয়ে জিপিএ উল্লেখযোগ্য হারে কম আসায় সেদিন মেয়েগুলোকে যে কি হারে পচিয়েছিলাম ভাবলে আজও স্থির থাকতে পারি না।
মিছিলে থাকা অবস্থাতেই আসে আমার আব্বাজানের ফোন। উনি ততক্ষনে আমার স্কুলের সামনে। বাসায় আমার রেজাল্ট কেউ বিশ্বাস করতে পারছে না(এত ব্রিলিয়ান্টই ছিলাম:p)।তাই নিশ্চিত হওয়ার জন্য উনার আসা। তারপরের সব কিছুই তো ছিল ইতিহাস। এগুলো আজও মাঝে মাঝে নস্টালজিক করে দেয়।

আজকের এই দিনে সকল পরীক্ষার্থী ছোট ভাই বোনদের জন্য রইল অসংখ্য দোয়া আর শুভ কামনা। সবশেষ একটা কথাই বলব "ALL IZ WELL"
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×