দুই দুইটা বিশ্ব রেকর্ডের জলজ্যান্ত সাক্ষী হতে পেরে সত্যি অনেক গর্ববোধ করছি। আমরা বাঙালিরা মন থেকে চাইলে পাগলামির ছলে কি না করতে পারি তাই না??? গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে একদিনে এরকম দুইটা রেকর্ড করে বিশ্ববাসীকে এক মুহূর্তের জন্য হলেও ভাবিয়ে তোলাটা কিন্তু চাট্টিখানি কথা নয়। ঘন্টার পর ঘন্টা প্রচন্ড খরতাপে পুড়ে ২৭১১৭ জন মানুষ নিমিষেই বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকাটি বানিয়ে ফেলল!! ভাবা যায়?? কাজটা যতটা সহজ ভেবেছিলাম নিজের চোখে দেখে আসার পর যেন মনে হচ্ছে ঠিক তার দশ গুন বেশি কঠিন ছিল। প্রথমদিকে দুইবার মহড়ার সময় অনেকেই প্ল্যাকার্ড উল্টাপাল্টা করে ফেলছিল। সত্যি বলতে তখন খুব রাগ হচ্ছিল। এক পর্যায়ে তো আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু... ফাইনাল মোমেন্টে দেশাত্ববোধক সঙ্গীত বেজে উঠার পর বাংলার দামাল ছেলেরা যা করে দেখাল না!! অবিশ্বাস্য... হ্যাটস অফ গাইজ।
আর জাতীয় সঙ্গীতের কথা কি বলব!! ভেবেছিলাম তো তেমন মানুষই হবে না। অথচ গিয়ে আমার বন্ধুদেরই খুঁজে পাই নাই মানুষের ভিড়ে!! বের হওয়ার সময় তো মনে হল এক রকম সাঁতার কাটতে কাটতে বের হচ্ছি!!! আশেপাশের অনেককেই তো কেঁদে ফেলতে দেখলাম!! এক পর্যায়ে নিজেরই চোখ টলমল করছিল। কিভাবে পারে এই মানুষগুলো এত আবেগ দিয়ে গাইতে? কিভাবে??? তা কেবল আমরা বাঙালি বলেই হয়ত সম্ভব।
এই মুহূর্তে আর কিছুই লিখতে পারছি না। শেষকথা একটাই বলব। দেশটাকে স্বাধীনতা বিরোধী অপশক্তি আর বেশিদিন লীজ নিতে পারছে না। এই প্রজন্ম কারো আজ্ঞাবহ নয়। তারা নিজেরাই ভাল মন্দের পার্থক্য করতে জানে। সাধু সাবধান। পরে কিন্তু লুঙ্গি খুলে প্যান্ট পড়ারও সময় পাবা না।
♥ জয় বাংলা ♥
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



