ভালোবাসা মূলত হৃদয়ের কাজ
কিন্তু এর প্রভাব চেহারায়ও ছড়িয়ে পড়ে,
যদি কারো প্রতি ভালোবাসা হয়,
তবে তার চেহারা,
অন্তরের আয়নায় সর্বোক্ষন ভেসে উঠে।
ভালোবাসা কষ্টকে,
সহজতা এবং আনন্দে রূপান্তর করে।
ভালোবাসা কোনো দুনিয়াবি বস্তু নয়,
ইহা উর্ধ্ব জাগতীয় বস্তু।
এক ছোকড়া,এক বাদশার মেয়েকে,
ভালোবেসেছিলো,
এই অপরাধে,বাদশা তাকে
মৃত্যুদন্ড দিয়েছিলো।
মৃত্যু কার্যকরের আগে জল্লাদ তাকে শুধালো,
তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা?
ছোকড়া বলল,আমার শেষ চাওয়া একটাই,
আমার মৃত্যু কার্যকরের সময়,
তাকে আমার সামনে রেখে দেওয়া হোক,
যাকে আমি ভালোবাসি,
আমি তার চেহারা দেখতে দেখতে মরবো।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




