একজন বলল,আমি তোমার পরিচয় জানতে চাই
আমি বললাম,তোমাতে সেই যোগ্যতা পাই নাই।
আগন্তুক বলল,আমি তোমাকে দেখতে চাই,
বললাম,সবর,সেই সময় এখোনো আসে নাই।
আগন্তুক বলল,আমাকে তোমার ভালোবাসা দাও
বললাম,তোমার ভান্ডটা আরেকটু বড় করে নাও।
আগন্তুক বলল,তুমি কোথায়,আমাকে দেখা দাও,
বললাম,নিকটেই আছি,আরো কাছে তাকাও।।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



