
বিশনু আয ন্যায় চু হেকায়েত মিকুনান্দ,
আয জুদাই হা শেকায়েত মিকুনান্দ,
কান পেতে শুনো বাশি কি অবস্তা বলিতেছে,
বাশি করুন সুরে বিচ্ছেদের অভিযোগ করছে,
এখান থেকে আমার রচিত শের শুরু,
১।
আপনার পানে ছুটে চলি, আশা একটাই,
হয়ত আপনার সুন্দর চেহারা দেখতে পাবো,
আমার হৃদয়ে শুধুমাত্র আপনাকেই চাই,
হয়ত এই হৃদয়কে,ভালোবাসায় হারাবো।
অন্তরে নামুক অমাবস্য অথবা পূর্নিমা,
সেদিকে কোনো নজর আমি রাখিনা,
আমার নজর নূর পানে থাকে সদা,
আপনি ছাড়া কাউকে ভালোবাসিনা,
আপনার স্মরন এক চমৎকার বাগান,
কোনো পাখী এখানে যদি উড়ে আসে,
হৃদয়ে সে পায় প্রশান্তি আছান,
সব ভুলে শুধু হাকিকি ইশকে ভাসে,
আপনার স্মরনে আমার হৃদয়ের বাগানে,
ফুল ফুটে,ফল ফলে,পাখী গান গায়,
হৃদয় সদা থাকে আপনার ধ্যানে,
নুরের প্রভাবে অন্তর পবিত্র হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



