
গারচে তাফসিরে জুবা রওশন গরাস্ত,
লেকে ইশকে বেজুবা রওশন তরাস্ত।
=এর অর্থ হলো,জাহেরি বা বাহ্যিক জ্ঞানের সৌন্দর্য জবানে প্রকাশের মাধ্যে অধিক ফুটে উঠে।
কিন্তু ইশক ভালোবাসা ফুটে উঠে অধিক চমকাইতে থাকে যদিও আশেক চুপচাপ থাকে।
২।বিশনু আয ন্যায় চু হেকায়েত মিকুনান্দ,
আয জুদাই -হা শেকায়েত মিকুনান্দ।
=এটা মসনভী শরীফের প্রথম শের।এর অর্থ—
বাশি কি বলিতেছে,শুনো,বাশি বিচ্ছেদের অভিযোগ করিতেছে।
৩।হার তামান্না দিল ছে রোখসত হোগায়ি,
আব-তু আযা আব-তু খিলওয়াত হোগায়ি।
=এটা খাঁজা আযিযুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি রচিত একটি শের।
এর অর্থ হলে,
দিল থেকে সমস্ত কামনা-বাসনা দূর হয়ে গেছে,
শুধুমাত্র আপনাকে পাওয়ার কামনা বাকি আছে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



