নস্টালজিক
১৬ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেই চিরচেনা শান বাধানো পুকুর। আহা! কত ঘণ্টার পর ঘণ্টা খেলেছি বলাই বলাই নামক ডুব সাতার। প্রশস্ত পাড়ে কত সোনালি বিকেল সন্ধ্যা হত এরি দুরী ডাংগুলি আর মার্বেল খেলে। পাশের মাঠটাতে স্কুল ছুটি হলে কত হাজার মাইল যে ছুটেছি সাধের ফুটবল নিয়ে তার ইয়ত্তা নেই।পাখির বাসা খোঁজার নেশায় ভুলে যেতাম প্রাইভেট টিউটর এর কাছে পড়া। কিংবা নতুন কেনা ক্রিকেট ব্যাট দিয়ে যখন সজোরে বলে আঘাত করতাম তখন মনে হত এটাই বুঝি জীবন।
ঝুম ঝুম অবিরাম বৃষ্টি । জানালা দিয়ে যতদূর চোখ যায়... দিগন্তে মিলিয়ে যাওয়া চোখ জুড়ানো সবুজ । ঐ পাড়ের পুরনো বটগাছটি যেন আমার দিকে তাকিয়ে বলছে..শোভন তোমার দুরন্ত শৈশব কাটিয়েছো আমার ছায়ায় আর ধুলোমাটি মেখে!
সবকিছুই তো আগের মতো আছে কিন্তু শৈশবের সেই সুখের অনুভূতিগুলো ফিরে আসছে না কেন?
তবে কি সময়ের সাথে সাথে আমার ব্রেইন কর্টেক্সের এর ওল্ড নিউরাল সেল গুলোও হারিয়ে গেছে?
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন