somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোস্তফা জব্বারের শো-কজ নোটিশ এবং সামু'র নির্বাণ প্রাপ্তি

০৪ ঠা মে, ২০১০ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* ডিসক্লেইমার: এর সাথে জীবিত কিংবা মৃত কিংবা অর্ধমৃত কিংবা বিকৃত কারো মিল থাকলে তার দায়ভার ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের।

সকালটা বেশ রোদ্দেজ্জল...কিন্তু রোদের ছোয়া লাগেনি চোখে মুখে। জানালা পর্দা টেনে দেয়ার ফলাফল দুপুর ১১টা পর্যন্ত ঘুম...তারপর অফিসের ফোন পেয়ে ধড়মড়িয়ে উঠে দৌড়...রাস্তার জ্যাম....সিএনজি'র ধমক ইত্যাদি ইত্যাদি পেরিয়ে এসে নিজের ডেস্কে বসতেই আ্ওয়াজ:

এই...আমার কি বোর্ড দিয়ে লিখে কে? টাকা দে...টাকা দে...টাকা দে....!

আমি চমকে এদিক সেদিক তাকাই...ভয় লাগে....কিন্তু কাউকেই দেখি না। আবার হাত দিতে যাই...আবার আওয়াজ...টাকা দে....টাকা দে....টাকা দে....

ভয় পেয়ে উঠে পড়ি...বন্ধু সামু'র কাছে ছুটে যাই। সামু তখন ধ্যানমগ্ন। খুব নিরুদ্বেগ চেহারা করে একে একে দিয়ে যাচ্ছে সকল আশ্বাস। আমি তার শান্ত চেহারা দেখে অশান্ত হতে গিয়েও স্থির হই। ভাবি ধ্যানী বন্ধু সামু তো এবার একটা ভালো কথা বলবেই। বাবা সামু'র আশ্বাস...আসিস...কয়েকদিন পর...তোর সমস্যার সমাধান করে দেবো।

কয়েকদিন পর। আবারও দুপুর ১১টা পর্যন্ত ঘুম...তারপর অফিসের ফোন পেয়ে ধড়মড়িয়ে উঠে দৌড়...রাস্তার জ্যাম....সিএনজি'র ধমক ইত্যাদি ইত্যাদি পেরিয়ে এসে বসতেই গায়েবি আ্ওয়াজ....টাকা দে...কেইস করুম....টাকা দে...কেইস করুম....

পাদটীকা: বন্ধু সামু কিন্তু সেই যে ধ্যানে বসেছিল...আজও তার ধ্যান ভাঙেনি। এই জীবনে ভাঙব্ওে না মনে হয়। না ভাঙুক...সামু'র মাথায় এখন কাক পক্ষীদের বাসা। সামু'র তাতে বিকার নাই। সামু বরং নির্বাণ লাভ করুক।





অভ্র'র সমর্থনে যখন সবগুলো ব্লক ব্যানার দিয়েছে..সমর্থন করেছে...তখন ইউনিজয় এবং ফোনেটিক কি লেআউট ব্যবহার সত্ত্বেও সামু'র কোন বিকার ছিল না...অনেক পোষ্টের জবাবে পাওয়া গিয়েছিল প্রচলিত রাজনীতিবিদদের নির্বাচনের আগের মতো আশ্বাসবাণী। আমরা সেই আশ্বাসকে সত্যি ভেবে আনন্দে ঘুমাতে গিয়েছিলাম। ঘুম ভেঙে দেখি যেই লাউ সেই কদু। এদিকে বাংলা বিষয়ক সকল মেধা বন্ধক নিয়েছেন মো.জ.। অভিযোগ করেছেন "কপিরাইট অফিসে"...বলেছেন ব্লগের সমর্থনকারী কিংবা অন্যান্য মাধ্যমে সমর্থনকারীরা মেহ্দী'দের সহযোগী এবং কুৎসা রটাচ্ছে, মিথ্যে বানোয়াট গল্প বলছে.....আমরা এখনও শুনে ও দেখেও যাই নপুংশক কমিউনিটির মতো। অন্ততঃ যেটুকু বলবার তার সাহস্ও নেই আমাদের। সত্যিই...এক নপুংশক কমিউনিটির অংশ হয়ে গেলাম।

Click This Link
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×