somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের জন্য না হই , ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও আমরা একটু পরিবর্তন হই ।

১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গল্প দিয়ে শুরু করি
আমার ভাগিনা লিহান । বয়স ৪ বছর হবে । তার জন্ম জার্মানিতে । কিছুদিন আগেই সে প্রথমবার দেশে আসছে । তাকে নিয়ে ঘুরতে বের হলাম এক বিকালে । সে আইসক্রিম খাবে, বায়না ধরল । তাকে একটা আইসক্রিম কিনে দিলাম । তো ২ – ৩ ঘণ্টা বেড়ানোর পর তাকে নিয়ে বাসায় চলে আসলাম । আসার পর সে আমাকে তার পকেট থেকে আইসক্রিমের পলি বের করে দিয়ে বলল – মামা কোথায় ফেলবো?
আমি তখন জিজ্ঞেস করলাম- “তুমি এখনো পকেটে নিয়ে আছো এইটা?”
সে বলল – “কোথাও ডাস্টবিন দেখলামনা যে ফেলবো”।
আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম আর মাথার ভিতর কতকিছু নাড়া দিয়ে গেল ।
এই শিক্ষাটা আমরা বই পুস্তকে অনেকবার পড়েছি, কিন্তু আসলেই কতটুকু শিখেছি অথবা শিক্ষাটা বাস্তব জীবনে প্রয়োগ করি??? সমস্যাটা কোথায়?
কিছুদিন আগে এক জরিপে জানতে পারলাম বিশ্বের সবচেয়ে অপরিষ্কার শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে । বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা ২য় অবস্থানে । একটা ময়লা আমরা ইচ্ছা করলেই যত্রতত্র না ফেলে হাতের মুঠোয় রেখে কিছুদূর ময়লা ফেলার স্থানে ফেলতে পারি । এইটা তেমন কষ্টের কিছু না। শুধু সুস্থ মানসিকতার প্রয়োজন ।
এই সামান্য ভাবনাটা পারে গোটা একটা দেশকে বদলে দিতে । আমরা ছোটবেলা থেকে এই শিক্ষা শিখি নাই, তাই বলেকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও শিখাবো না? আমাদের জন্য না হোক , তাদের জন্য হলেও তাদের এই শিক্ষার প্রয়োজন আছে । দেশের সামরিক বাহিনী, অর্থনীতি , শিক্ষা বেবস্থা যতই এগিয়ে যাকনা কেন, যাদের জন্য দেশ- দেশের সব, তাদের মন- মানসিকতার পরিবর্তন যদি না হয় দেশ কখনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে দেশের পরিবর্তন সম্ভবও না ।
বিভিন্ন পত্র – পত্রিকায়, বিজ্ঞাপনে অথবা পরিচিত কারো মুখে প্রায় বলতে শুনি “ আমি দেশের জন্য কি করেছি?” প্রশ্নটা আসলেই চিন্তার বিষয় । দেশ আমার জন্য কি করেছে, প্রায় সময় মাথায় আসে কথাটা। তখন শুধু একটা কথাই মাথায় আসে দেশ আমার জন্য কিছু করেনি, অন্তত থাকার জন্য একটুকরো জায়গা দিছে , বাংলাদেশী হিসাবে পরিচয় দেয়ার সুযোগ দিছে । অন্তত রোহিঙ্গা বলার কষ্ট থেকে মুক্তি দিছে এই দেশ আমাকে।
এই দেশের জন্য কতটুকুইবা করার আছে আমার? তারপরেও যতটুকু সম্ভব আমরা সকলেই সকলের জায়গা থেকে করার চেষ্টা করছি । কর দেয়া , উচ্চ-শিক্ষিত হয়ে স্বল্প পারিশ্রমিকে শ্রম দেয়া , নিরবে অনেক কষ্ট সহ্য করা থেকে শুরু করে আরও অনেক কিছু করি আমরা। কিন্তু আমাদের বেক্তিগত এই সর্বোচ্চ ত্যাগ দেশের জন্য কতটুকু?
হয়তো আমার একলার পক্ষে দেশের জন্য অনেক বড় কিছু করার সামর্থ্য নাই কিন্তু চেষ্টা থাকলে সামান্য কিছু হলেও করতে পারি ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×