somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলেমরা কি বলেছেন তারাবীহ নিয়ে ?

১৬ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবর,
মুহতারাম মুফতী সাহেব সমীপেষু
জামিয়া রাহমানিয়া ‍আরাবিয়া
সাত মসজিদ, মুহাম্মদপুর, ঢাকা-1207

বিষয়: তারাবীহ পড়িয়ে বিনিময় নেয়া প্রসঙ্গে।

জনাব,
বিনীত নিবেদন এই যে,
খতম তারাবীহ এবং সূরা তারাবীহ পড়িয়ে বিনিময় নেয়া জায়েয আছে কি ?
কিছু আলেম বলেন, খতম তারাবীহ পড়িয়ে বিনিময় নেয়া জায়েয নেই। তবে সূরা তারাবীহ পড়িয়ে বিনিময় নেয়া জায়েয আছে। এ কথাটি কতটুকু সহীহ।
খতম তারাবীহ এবং সূরা তারাবীতে বিনিময় গ্রহণ করা বা গ্রহণ না করার ক্ষেত্রে ইল্লত বা কারণ কি? দলিল প্রমাণসহ জানাবেন। আল্লাহ আপনাদের সহায় হোন।

নিবেদক
হাফেজ মাওলানা মুহা. শেখ শাফায়াত করিম
সোনাতলা বাজার, অভয় নগর, যশোর

بسْم الله الرّحْمن الرّحيْم
ফত্ওয়া বিভাগ তারিখ16:/3/1434 হিজরি
জামিয়া রাহমানিয়া আরাবিয়া,সাত মসজিদ,মুহাম্মদপুর,ঢাকা-১২০৭,মোবাইলঃ ০১৮১৬৩৬৭৯৭৫

حامدا و مصليا ومسلما
উত্তরঃ-
সূরা তারাবীহ পড়িয়ে টাকা নেয়া জায়েয আছে। কেননা, সূরা তারাবীতে মূল লক্ষ্য থাকে নামায পড়ানো। আর নামাযের ইমামতি করে বিনিময় গ্রহণ করা বৈধ। তাই সূরা তারাবীহ পড়িয়ে টাকা নেয়া যাবে।
পক্ষান্তরে খতম তারাবীতে যেহেতু খতমই মূল লক্ষ্য থাকে, তাই খতম তারাবীহ পড়িয়ে টাকা নেয়া ও দেয়া জায়েয নেই। কেননা, তা খতমেরই বিনিময় বলে গণ্য হবে। বিশেষ করে বর্তমানে আমাদের সমাজে রমযানের শেষে যে পদ্ধতিতে হাফেজগণের জন্য চাঁদা উঠানো হয় এবং হাফেজ সাহেবদের তা প্রদান করা হয়, তা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। কেননা, উক্ত পদ্ধতিতে শরিয়তে নিষিদ্ধ একাধিক কারণ বিদ্যমান।
উল্লেখ্য, কোরআনে কারীম হেফজ করার ‍সুযোগ পাওয়া বান্দার প্রতি আল্লাহ পাকের বিশেষ নেয়ামত সমূহের অন্যতম। কয়েকটি টাকা কখনই এর বিনিময় হতে পারে না। তাই কোরআনে কারীমের খতম উপলক্ষে কোনো টাকা প্রদান করা এবং গ্রহণ করা থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য। তবে যদি কোথাও মসজিদের ইমামই তারাবীর নামায পড়ান, সেক্ষেত্রে পূর্ব চুক্তি ছাড়া ইমাম সাহেবকে অন্য মাসের তুলনায় বোনাস হিসাবে অতিরিক্ত হাদিয়া দেয়া যাবে। অথবা কোনো ক্ষেত্রে কোনো পক্ষ থেকেই টাকা-পয়সা দেয়া-নেয়ার ব্যাপারে পূর্ব চুক্তি না থাকলে এবং টাকা না দিলে কোনোরূপ অসন্তুষ্ট না হলে কোনো ব্যক্তি কাউকে কিছু না জানিয়ে একান্ত ব্যক্তিগত ভাবে বিনিময়ের নিয়্যত ছাড়া হাফেজ সাহেবকে হাদিয়া স্বরূপ ‍কিছু দেন, তাহলে তা গ্রহণ করা তার জন্য বৈধ হবে। অবশ্য সর্বাবস্থায় কোনো টাকা-পয়সা ইত্যাদি না নেয়াই উত্তম।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×