somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ যখন জামায়াতের রাজনীতি

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে 'জামায়াত' নামটি আসলেই একটু সতর্কভাবে উচ্চারণ করা উচিৎ, তা না হলে প্রথমেই মানুষ আমায় রাজাকার, পরে বিএনপি আবার কেউ আওয়ামী-লীগ ভাবতে পারে। কিন্তু বিতর্কিত এই নামটি এলেই মানুষ আগে জিয়াকে দোষারোপ করে, যেন তিনিই এই দলটিকে দেশে রাজনীতির অধিকার দিয়ে গেছেন। হ্যা, জামায়াতকে বাংলাদেশে রাজনীতির অনুমুতি দিয়ে গেছেন জিয়া নিজে কিন্তু সেই জামায়াতকে টিকিয়ে রাখতে কাজ করেছে সারা বাংলাদেশ।

গালি দেবার আগে লেখাটি পড়ার অনুরোধ রইল।
জিয়া জামায়াতকে এই দেশের রাজনীতিতে যোগ করেছেন, কিন্তু জামায়াতের লোকদের ভোট দিয়ে জয়ী করেছে কে? জিয়া!
আজ আওয়ামী-লীগ জামায়াতকে নিষিদ্ধ করার চিন্তা করছে কিন্তু এই জামায়াতকে নিয়েই আওয়ামী-লীগ একসময় সরকার গঠন করেছে, এরশাদের আমলে আন্দোলন করেছে। জামায়াতকে সাথে নিয়েই বিএনপির সাথে জোট করেছিল এরশাদ।
বিচার হলে হতে পারে যুগ্ধাপরাধীর, কোন দলের নয়। জামায়াত নিষিদ্ধ, হবে, হচ্ছে এমন করে অনেক জামায়াত নেতাই এখন সরকার দলে রাজনীতিতে যোগ দিয়ে রাজনীতি করছে। আমাদের সরকার দলীয় লোকেরাই তাদের ফুল নিয়ে দলে স্বাগত জানিয়েছেন।
আমি যুগ্ধ দেখিনি, তবে তার মর্ম বুঝি। সেই সময়ে যারা আল-বদর বাহিনীতে ছিল, আমার দেশের লোকদের হত্যা করেছে, এদেশের মা-বোনের ইজ্জত নিয়েছে তারা সবাই অপরাধী। তাদের একমাত্র শাস্তি মৃত্যদন্ড, কোনভাবেই তা লঘু করা উচিৎ নয়। ঝুলে থাকা সকল মামলা দ্রুততার সাথে শেষ করা উচিৎ, যেন কারো মৃত্যু গোলাম আজমের মতো না হয়। কেউ যেন বিচার ছাড়া এই মাটিতে জায়গা না পায়।

কিছু মনে করবেন না, দন্ডপ্রাপ্ত সবাই শুধু জামায়াত ও বিএনপির। তবে কি সরকার জোটে কেউ কোন রাজাকার বা যুগ্ধাপরাধী নেই?
থাকলে তাদের বিচার কেন দেরীতে হবে? যে যাই বলুক, ইমরান সরকার যে কিছু হলেও সরকারের কথা বলে তা সত্য। শাহবাগে কী সরকার জোটের রাজাকারদের ফাসির দাবী তোলা হবে না? না সরকার দলীয় সবাই সাকা বা মুজাহিদ? যারা দম্ভ নিয়ে সরকারী সুবিধা নিবে।

যারা সবে যুবক তাদের কেউ জামায়াতের খারাপ দিক দেখেনি, দেখেছে হায়নার সুন্নাতি চেহেরা। ভালো কথায় যারা জামায়াতে যোগ দিয়ে সেই দলের হয়ে রাজনীতি করছে তাদের দোষ কী? দেশের বড় সব দলেই রাজাকার আছে, খুনি আছে। বড়রাতো খুনি পালনই করে।
দেশে যেদিন আসলেই দেশের জন্য কোন দল তৈরী হবে সেদিন সবাই ভূল বুঝে সেই দলে ভীড়বে, সেই লিস্টে হয়তো বিএনপি ও আওয়ামী-লীগও থাকবে।
সেই দিনটির আশায় আছি, যেদিন নিজেও রাজনীতিতে আসব। কিন্তু কোন পাপীর ছায়ায় নয়, দেশমাতার টানে, মায়ের ঋণে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×