somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্ব শেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার ঘটনাটি নিম্নরূপ।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্ব শেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে,
সে একজন পুরুষ। কখনো সে হাটবে, কখনো
উপুড় হয়ে চলবে, কখনো আগুন তাকে
ঝলসে দিবে। যখন এ পথ অতিক্রম করে
সামনে চলে যাবে, তখন সে তার দিকে ফিরে
বলবে : বরকতময় সে আল্লাহ, যিনি আমাকে
তোমার থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ আমাকে
এমন জিনিস দান করেছেন, যা আগে-পরের
কাউকে তিনি দান করেননি। অতঃপর তার
জন্য একটি বৃক্ষ উম্মুক্ত করা হবে।

সে বলবে,
হে আল্লাহ! এ বৃক্ষের কাছে নিয়ে যাও, যাতে
এর ছায়াতলে আশ্রয় নিতে পারি, এর পানি
পান করতে পারি।

আল্লাহ বলবেন : হে বনি আদম, আমি
যদি তোমাকে এটা প্রদান করি, তুমি
নিশ্চয় আরেকটি প্রার্থনা করবে।

সে বলবে : না,
হে আমার রব। সে এর জন্য ওয়াদাও করবে।
আল্লাহ বার বার তার অপরাগতা গ্রহণ
করবেন। কারণ, সে এমন জিনিস দেখবে যার
উপর তার ধৈর্যধারণ সম্ভব হবে না।
অতঃপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন,
সে তার ছায়ায় আশ্রয় নিবে, তার পানি পান
করবে। অতঃপর আগের চেয়ে উত্তম
আরেকটি বৃক্ষ তার জন্য উম্মুক্ত করা হবে।

তখন সে বলবে: হে আমার রব! এ বৃক্ষের
কাছে নিয়ে যাও, এর ছায়াতলে আশ্রয় নিব,
এর পানি পান করব। এ ছাড়া আর কিছু
প্রার্থনা করব না।

তখন আল্লাহ তাকে মনে করিয়ে দিবেন : হে
বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা
করনি যে, আর কিছু প্রার্থনা করবে না? এর
কাছে যেতে দিলে তুমি আরো অন্য কিছু
প্রার্থনা করবে। অতঃপর সে প্রার্থনা না
করার ওয়াদা করবে। আল্লাহ তার অপরাগতা
কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে,
যার ওপর তার ধৈর্যধারণ সম্ভব হবে না।

অতঃপর
তাকে সে গাছের নিকটবর্তী করা হবে। সে তার
ছায়াতলে আশ্রয় নিবে, তার পানি পান করবে।
অতঃপর জান্নাতের দরজার নিকট আরেকটি বৃক্ষ
উম্মুক্ত করা করা হবে, যা আগের দু’বৃক্ষ থেকেও
উত্তম।

সে বলবে : হে আল্লাহ! এ বৃক্ষের
নিকটবর্তী কর, আমি তার ছায়াতলে আশ্রয়
নিব, তার পানি পান করব, আর কিছু প্রার্থনা
করব না।

তিনি বলবেন : হে বনি আদম, তুমি আর কিছু
প্রার্থনা না করার ওয়াদা করনি? সে বলবে, হ্যাঁ
তবে, এটাই শেষ, আর কিছু চাইব না। আল্লাহ
তার অপরাগতা কবুল করবেন। কারণ, সে
এমন জিনিস দেখবে, যার ওপর ধৈর্যধারণ
করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তার
নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী হবে,
তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে
পাবে।

সে বলবে : হে আমার রব! আমাকে এতে
প্রবেশ করাও।

আল্লাহ বলবেন : হে বনি আদম, তোমার
চাওয়া আর শেষ হবে না। তোমাকে দুনিয়া
এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরো
প্রদান করব, এতে কি তুমি সন্তুষ্ট হবে?

সে বলবে : হে আল্লাহ, তুমি দুজাহানের রব,
তা সত্বেও তুমি আমার সাথে উপহাস করছ!?

রাসূল সা. এ ঘটনা বলতে বলতে হেসে দিলেন।

সাহাবারা তাকে বলল : হে আল্লাহর রাসূল!
কেন হাসছেন?

তিনি বললেন : আল্লাহর হাসি থেকে আমার
হাসি চলে এসেছে।

যখন সে বলবে : আপনি দু’জাহানের মালিক
হওয়া সত্বেও আমার সাথে উপহাস করছেন?

তখন আল্লাহ বলবেন : আমি তোমার সাথে
উপহাস করছি না; তবে কি, আমি যা-চাই তা
-ই করতে পারি। আরো প্রার্থনা করার জন্য
আল্লাহ তাকে বললেন : এটা চাও, ওটা চাও।
যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে।

তখন আল্লাহ বলবেন : এ সব তোমাকে দেয়া
হল এবং এর সাথে আরো দশগুন।

রাসূল সা. বললেন : অতঃপর সে তার ঘরে
প্রবেশ করবে এবং সাথে সাথে তার স্ত্রী হিসেবে
দু’জন হুরও প্রবেশ করবে।

তারা তাকে বলবে : সমস্ত প্রসংশা সে
আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য
জিবীত করেছেন এবং আমাদেরকে আপনার
জন্য জিবীত করেছেন।

রাসূল সা. বললেন : সে বলবে : আমাকে যা
দেয়া হয়েছে, তার মত কাউকে দেয়া হয়নি ।”
[মুসলিম]

হে মুসলিম ভাই! আল্লাহর আনুগত্যের জন্য
হারাম ও নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাক, হে
সৌভাগ্যবান ব্যক্তি! আল্লাহর কালাম থেকে
সুসংবাদ নাও।

এরশাদ হচ্ছে :“পক্ষান্তারে যে ব্যক্তি তার
রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয়
করেছে এবং খেয়াল খুশী থেকে নিজেকে
নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত।”
[সূরা নাজিয়াত ৪০-৪১]

নেশা ও মস্তিস্ক বিকৃতকারী হারাম বস্তু থেকে
নিজকে হেফাজতকারী হে সৌভাগ্যবান
ব্যক্তি। তুমি আল্লাহর কালাম থেকে সুসংবাদ
নাও।

এরশাদ হচ্ছে : “সেখানে তারা গ্লাস নিয়ে
টানা-টানি করবে। সেখানে কোন বাহুল্য
এবং গোনাহ নেই।” [সূরা তুর ২৩]

সর্বপ্রথম প্রকাশিত আমার ব্লগে http://ibnezahan.mywapblog.com
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৪০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×