ভেবেছিলাম ঈদের আগে আর দেওয়ানগঞ্জ
যাব না (কারণঃ মাইয়া) কিন্তু আমি ভুল করেছি
আমাকে যখন আমার চাচি বলেছিল তোকে
আমি জুতা কিনে দিব তো আমি তখন রাজি
হয়েছিলাম। আরে ভাই ঈদ করব আমি আর জুলুম
হইল তাদের যখন থেকে রাজি হয়েছি তখন
থেকেই প্রত্যেক দিন ১০ বার বলেছে যে, এখন
কিনতে যা। তাই আজ অপারগ হয়ে আমার
চাচাত ভাই #ওবাইদুল্লাহ্ কে নিয়ে গেলাম।
ভাই আমার পুরা হিপ-হোপ পার্টি।
গেলাম বাজারে গিয়ে দেখি সব দুকানেই মাইয়াগোর ভীড় তাই যেই দুকানে ভীড় কম সেখানে গেলাম (মাইয়া ছিল কিন্তু কম) গিয়ে
আমি দাড়ালাম এক কোনায় আর ভাই আমার
জুতা বাহির করতে বলল কর্মচারিকে আমাকে
জিজ্ঞাসা করল কেমন জুতা নিবি আমি বললাম
তোর পছন্দ মত ৪২" সাইজের জুতা কিনে দে
(আগেই বলেছি ভাই আমার পুরা হিপ-হোপ পার্টি)
তো আমি দাড়িয়ে আছি আমার পাশ দিয়ে এক
মাইয়া আমার গাঁ ঘেষে গেল এবং হাতের সাথে
ছোয়া লাগল আমি তাকিয়ে দেখতেই দেখি
মাইয়া চাইয়া আছে। চোখের দিকে তাকানো
যায় না যেন আগুন বাহির হইতেছে চোখ দিয়ে।
হেই মাইয়া দেখি আমার দিকে বার বার আঁড়
চোখে তাকাচ্ছে আর স্থির থাকতে পারছে না
খালি এদিকে আসতে চায় (আমার দিকে)
আমি মনে মনে ভাবলাম এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেড় হতে হবে। এদিকে আমার ভাই পুরা অস্থির একখান জুতা পছন্দ করেছে (আগেই বলেছি আমার ভাই পুরা হিপ-হোপ
পার্টি) যা দেখতেও পুরা হিপ-হোপ স্টাইল।
আমি বললাম হ্যাঁ এটাই ঠিক আছে ও তো মনে মনে খুশি হল যে যাক আমার তাহলে চয়েছ
আছে। তো ঐটা নিয়েই বাড়িতে আসলাম কারণ মাইয়াগোর জ্বালায় ওইখানে থাকা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না।
আমি ভাবতেছি আমি হইলাম হুজুর মানুষ
আমি যদি হেইতা হিপ-হোপ স্টাইলের জুতা
পরি তাহলে তো চোঁ.............
তাই ভাবতেছি এক জোড়া চটি জুতা কিনমু
আপনারা কি বলেন???
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



