![]()
পেগি ক্লেম (৬৮) । তার রয়েছে সন্তান-সন্তুতি। রয়েছে নাতিপুতি। তিনিই কিনা পরপুরুষের সঙ্গে
শারীরিক সম্পর্কে মিলিত হলেন! তা-ও কোন রাখঢাক
না রেখেই। একেবারে প্রকাশ্যে, সবার সামনে। এ
কারণে, তাকে ও তার সেই প্রেমিক ৪৯ বছর
বয়সী ডেভিড বোবিলিয়াকে ৬ মাসের জেল
দিয়েছে আদালত। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের
ফ্লোরিডায়। ক্লিক অরল্যান্ডো এক রিপোর্টে
বলেছে, তারা লেক সামটার ল্যান্ডীয় মার্কেট
স্কয়ারে প্রকাশ্যে ওই শারীরিক সম্পর্কে মিলিত
হয়েছিলেন।
ওই এলাকাটি বিশেষত চাকরি জীবনে অবসরপ্রাপ্ত
লোকজনের। একে বলা হয় দ্য ভিলেজ। এখানে
বসবাস করে এক লাখের মতো মানুষ। এ
এলাকাটিতে রাতে নামে বন্যতা। মাত্র ৩.৭৫
ডলারের বিনিময়ে সেখানে বসে ককটেল পার্টি।
আর চলে যৌনবাণিজ্য। পেগি ক্লেমের বিরুদ্ধে
আগে থেকেও অভিযোগ ছিল বেপরোয়াভাবে
গাড়ি চালানোর। তার সঙ্গে যুক্ত হয়েছে খোলামেলা
স্থানে শারীরিক সম্পর্ক স্থাপন। ১২ই জুন রাত
সাড়ে দশটার দিকে ক্লেম ও বোবিলিয়াকে আপত্তিকর
অবস্থায় আবিষ্কার করে লোকজন। এ খবর পেয়ে
পুলিশ গিয়ে তাদের আটক করে। পরে তোলা হয়
আদালতে।
সেখানে উপস্থিত ছিল ক্লেম-এর স্বামী ফ্রাংক
ক্লেম (৫০)। স্ত্রী এমন একটি কাণ্ড
ঘটিয়ে ফেলেছে তবুও তার পাশে এদিনও ছিলেন
ফ্রাংক। তিনি স্ত্রীকে ভীষণ ভালবাসেন। তাই
বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি বললেন,
আমি তোমাকে ভালবাসি। তিনি বিচারককে বললেন,
যত দূর জানি আমার স্ত্রী একজন চমৎকার নারী।
তাকে দ্বিতীয় একটি সুযোগ দেয়া যায়। তার
বিষয়ে আমার এতটুকুই বলার আছে। এ সময়
বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন
পেগি ক্লেম। কিন্তু কিছুতেই কিছু হলো না।
বিচারকের মন গললো না। তিনি পেগি ক্লেম ও
বোবিলিয়াকে ৬ মাসের জেল দিয়ে দিলেন।
খবর মানব জমিন পত্রিকা থেকে নেওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



