somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চিঠি ৩০৩

১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা,
কেমন আছো?আমি জানি না আমার লেখা চিঠি তোমার হাতে যাবে কিনা,গেলেও তা পড়বে কিনা?তোমার ভালোবাসা কেমন এখনো তা আমার কাছে অজানা।যেদিন দেখবো সমস্ত জীবন জুড়ে আমার মত একলা,সেদিন হয়তো ভুল ভাঙবে।সারা জীবন মানুষের কথা অকপটে বিশ্বাস করে এসেছি।তোমার ক্ষেএেও ব্যতিক্রম ছিল না।তুমি যখন বুকে মাথা রেখে বলতে তোমাকে ছেড়ে কোথাও যাবো না,তখন মনের মধ্যে কি জোর পেতাম তা শুধু আমি জানতাম আর আমার আল্লাহ জানত।তখন মনে হত দুনিয়াতে আমার মত ধনী আর কে আছে?আমার খুব বেশী বন্ধু ছিল না,কারন আমি ভাবতাম তোমার মত একটা মানুষ আমার পাশে থাকলে বন্ধু দিয়ে কি করবো?তাই ক্লাস এর পরিচিত মানুষগুলোকে সব সময় এড়িয়ে চলেছি।
ওরা বোধহয় আমাকে দেখে সবসময় হিংসা করত।আমি তা বুঝতাম না।যখন তুমি নেই,তখন ওরা এসে নানা কথা শুনিয়ে যেত।তখন আমি কিছুই বলতে পারতাম না।কারন আমি জানি এখন ওদের বলার সময়।
যদি কখনো সময় পাও হৃদয়ের বোতাম গুলো খুলে নয়ন দিয়ে দেখো এই মানুষটাই ছায়া সঙ্গী হয়ে সব সময় তোমার পাশে ছিল।তোমার দুনিয়াতে থেকে সে নির্বাসিত হলেও আজও সে একলা।হাজারো মুখের মাঝে এখনও সে একটি মুখ খোজে ফিরে।পরিচিত জায়গা গুলো তাকিয়ে দেখো তো কোন শুন্যতা টের পাও কি না?
যদি না পাও তবে ধরে নিও তুমি একটা মানুষের সাথে শুধু অভিনয়ই করনি,তুমি তার সরল বিশ্বাসকেও ঠকিয়েছো।
আমার ভুলগুলো আমি এখন বুঝতে পারি,আমি কখনও তোমার নিঃসঙ্গতাকে স্পর্শ করতে পারিনি।পারবো কি করে সারা জীবন মানুষটাকে পর্দার আড়ালে রেখেছ।তুমি কখনো তোমার ভালবাসার বানী পৃথিবীর মানুষগুলোর কাছে পৌছাতে পারনি।ভালবাসার স্বীকৃতি সবাই চায়.........তুমি তা দিতে পারনি।যে মানুষ ত্যাগ করতে শিখেনি সে ভালবাসতে পারে না।এই জীবন থেকে এ সত্যটুকু ভালভাবেই শিখেছি।আরও অনেক কিছুই শিখেছি তা তোমাকে বলা যাবে না।আমি শিখছি তোমাকে হারিয়ে.........।।তুমি শিখবে তোমার নতুন ভালবাসার মানুষটাকে হারিয়ে।এটাই নিয়ম।তবে জেনে রেখো শিখতে তোমাকে হবেই।কারন ঈশ্বর পাশা খেলেন না;আর পৃথিবীতে কেউ কাউকে ঠকাতে পারে না।
কেন এমন ভাবে বললাম কথাগুলো বুঝতে পারছি না,শত কষ্ট পেলেও তোমাকে কষ্ট দিয়ে কিছু কোনদিন বলিনি।ধরে নাও এটা তোমার প্রাপ্য ছিল।
আগামী মাসে দেশে আসব।কার কাছে আসব বল বাবা মা নেই,তুমিও আরেকটা সংসার নিয়ে আছো।আমার পরিচিত মানুষের সংখ্যা খুবই কম।তাই ঠিক করেছি যে ক’দিন থাকবো বাসায় যাব না।হোটেলেই থেকে যাবো।(যদি পারো আমার জন্য মাংস রুটি নিয়ে এসো।শেষ কবে খেয়ে ছিলাম মনে নেই,তখন মা বেছে ছিল।ও তোমার মেয়ের জন্য একটা জিনিস কিনেছি.........কি তা আমি বলবো না।তোমাকে ভেবে বের করতে হবে!!!)
তুমি কি আগের নাম্বার গুলোই ব্যবহার কর???
(আমার নাম্বার টা +৮৮০১৭১২******।সামনের মাসের ১০ তারিখের কল দিও।খোলা থাকবে।)

দেশের বাইরে এসে এই প্রথম এত বড় চিঠি বাংলায় লিখলাম।বলতো কত বছর হল?
ভালো থেকো,সুখে থেকো।আমি থাকব.....................দ্বিতীয় মৃত্যুর আগ পর্যন্ত।

তোমারি হারিয়ে যাওয়া
(এক নামহীন নক্ষএ)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×