somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় হয়নি বিবেক

১৩ ই নভেম্বর, ২০১২ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা থাকতাম পুরোহিত পাড়ার শেষ মাথায়,দুই রূমের একটা ভাড়া বাসায়।বাসাটা খুব বড় না,চারপাশে সারাক্ষন চিৎকার-চেঁচামেচি লেগেই থাকত আর ঘণ্টা পরপর ট্রেনের হুইসেল।বাড়ির ভেতরে এক টুকরা উঠান থাকায় বাসাটা বদল করা হয় না।আমার দিদি অনেক চেষ্টার পর সেখানে শাক সবজির বাগান করেছিল।যা বাজারের অনেকটা খরচ বাঁচিয়ে দিত।নতুন বাসায় এ সুযোগ নাও পাওয়া যেতে পারে।তাছাড়া বাসাটা বাবার এক বন্ধুর,তারা ঢাকা থাকেন।যে কারনে ভাড়া অনেক কম।
সংসারের সবকিছুর দিকে দিদিকেই খেয়াল রাখতে হত।কারন আমার মা ছিল না।আমার যখন বয়স সাত বছর তখন টাইফয়েড রোগে মারা যান।হয়ত অভাবের কারনেই ভাল ডাক্তার তখন দেখানো হয় নি।মায়ের চেহারা মনে নেই।তবে বাবা বলতেন মা দেখতে দিদির মতই ছিল।মানুষ সুন্দর ও নিখুঁত অভিনয় করতে পারে,এই তথ্য অনেকেই জানে।তবে অনেকেই হয়তো জানে না, “মা হীন সংসারের অল্প বয়সী বোনটিও সময়ের প্রয়োজনে নিখুঁত ভাবে মায়ের দায়িত্ব পালন করতে পারে।“দিদিই হল পৃথিবীতে আমার নিখুঁত মা।
বাবা সহজ সরল ধরনের মানুষ ছিলেন।সব সময় চুপচাপ থাকতেন।কারো সাথে কোন ঝামেলায় জড়াতেন না।উনার নিকট আত্বীয় বলতে কেউই ছিল না।বাবা ছিলেন দাদার এক মাত্র সন্তান।দাদার রেখে যাওয়া অল্প কিছু ফসলি জমি এবং একটি ঘর ছাড়া গ্রামে আমাদের কিছুই নেই।
বাবা হাই স্কুলের কেরানীর চাকুরি করতেন।স্কুলের নাম পুরোহিত পাড়া উচ্চ বিদ্যালয়।আমি প্রাইমারী পাশ করে ৬ষ্ঠ শ্রেনীতে বাবার স্কুলে ভর্তি হই।দিদি তখন ইন্টারে পড়ে।ছাত্রী হিসাবেও দিদি ভাল।দিদির ইচ্ছা ছিল দিদি ডাক্তারী পড়বে।কারন অভাবের কারনে মাকে প্রায় বিনা চিকিৎসায় মারতে হয়েছিল।এটা তার মনে খুব ভালো ভাবে দাগ কেটে ছিল।
সব কিছুই চলছিল ঠিকঠাক মত।আবার হঠাৎ করে সব কিছুই এলোমেলো হয়ে গেল।
দিদি কলেজ থেকে ফিরে খুব কান্না কাটি করতে থাকে।পড়ে জানা গেল কলেজ থেকে ফিরার সময় কয়েকটা ছেলে তাকে সব সময় বাজে কথা বলত।আজকেও ছেলেগুলো উল্টা পাল্টা কথা বলছিল।দিদি তা সহ্য করতে পারে নি।রাগে একটা ছেলেকে চড় মারে।ছেলেটি আর কেউ না বাবা যে স্কুলে চাকরি করে সে স্কুলের সভাপতির ছেলে। বাবা ছেলের বাবার কাছে বিচার দেন।
পরদিন বাবাকে নিয়ে স্কুলে মিটিং হয় এবং টাকা চুরির দায়ে বাবার চাকরি চলে যায়।তাদের অভিযোগ বাবা ২০ হাজার টাকার হিসাবে গণ্ডগোল করেছে। সে দিন একটা লোকও বাবার পক্ষে কিছু বলেনি,যদিও সবাই জানত এ কাজটি উনার পক্ষে করা সম্ভব না।যে চড়টি দিদি তার ছেলেকে মেরেছিল,সভাপতি সে চড়টি ফেরত দেয় ঘর ভর্তি মানুষের সামনে।
মা’র গয়না বিক্রি করে বাবা সে টাকা শোধ করে।সে দিন রাতেই বাবা প্রচণ্ড জ্বর ওঠে।দিদি বারবার শরীর মুছে দিলেও জ্বর কমেনি।শেষ রাতের দিকে তাপমাত্রা আরো বেড়ে যায়।আমি কিছু ভেবে না পেয়ে পাশের বাসার মতিন কাকাকে দেকে নিয়ে আসি।কাকার পরামর্শ অনুযায়ী ভ্যানগাড়ি করে রাতের আঁধার ভেদ করে ছুটে চলি হাসপাতালের পথে।পুরোহিত পাড়ার অল্প পথ সেদিন শেষ হয় নি।বাবা জ্বরের আবোল তাবোল বলছিল,তার মধ্যে একটি কথা হল,”বাবা আমি চুরি করিনি,তোরা আমাকে ভুল বুঝিস না।“ সেদিন বাবা ছোট ছিল অর্থ বলের কাছে,তাই সমাজ তাকে আরো ছোট করেছিল চোর উপাধি দিয়ে।বাবা সমাজের দেয়া উপাধিটির যোগ্য ছিলেন না।তাই লজ্জায় আর ঘৃনায় মুখ লুকিয়ে ছিলেন পৃথিবী থেকে।তিনি চলে গেলে আমাদের মাথার উপর যে আর কোন ছায়া থাকবে না,তাও ভেবে দেখার সময় পান নি।
বাবাকে কবর দেয়া হয় গ্রামের বাড়িতে।
আমরাও স্থায়ীভাবে গ্রামে চলে আসি।আমি ভর্তি হই গ্রামের একটা স্কুলে।দিদির আর পড়াশুনা করা হয়নি।
আমরা জমিগুলো থেকে অল্প ফসল পেতাম।আর দিদি মায়ের সেলাই মেশিন দিয়ে নানা রকম অর্ডারি কাজ করত।তখন থেকেই জীবনটাকে যুদ্ধ্ব হিসেবে নিয়েছি।দিদি গভীর রাত জেগে সেলাইয়ের কাজ করতো আর আমি পাশে বসে পড়তাম। পড়তে পড়তে কখনো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম,আর ঘুমের মধ্যেও শুনতে পেতাম জীবনে বেঁচে যুদ্বের রণ সঙ্গীত।কারন দিদি তখনো এক মনে কাজ করতে থাকতো।
দিদির ডাক্তারি পড়ার স্বপ্ন পূরন হয়নি।এই স্বপ্ন পূরন করেছেন আমাকে দিয়ে।গত বছর একটা সরকারী হাসপাতালে যোগ দিয়েছি।দিদির কোন বিয়ে হয়নি।অনেক চেষ্টা করেও রাজি করাতে পারিনি।হয়তো নতুন করে স্বপ্ন দেখতে ভুলে গেছেন............কিংবা স্বপ্ন দেখতে ইচ্ছেই করে না।

ঐ স্কুলের সভাপতি এখন জনগণের ভোটে নির্বাচিত পৌরসভার মেয়র।আয়নার সামলে দাড়ালে নিজেকে এখন অনেক বড় মনে হয়।কারন মাথার চুল গুলো একটা দুটা করে পাকন ধরেছে।কিন্তু বিবেকের কাছে আজও অনেক ছোট।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×