somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাআত-শিবির = মুসলিম ???

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে , আমার ফেইসবুক অ্যাকাউন্টে যারা জামাআত - শিবির কে ক্ষীণতম সমর্থনও করে - তাদের 'Unfriend' & 'Block' করব আমি ।

[সবচেয়ে ভাল হয় তারাই এই কাজটা করলে । কারণ , আজকের ঘটনার পরও তারা যদি জামাআত শিবিরকে সমর্থন করে তো আমার রুচি হবে না তাদের প্রোফাইলে ঢোকার ]

আরও যাদের 'Unfriend' & 'Block' করব , তারা হলঃ

১। শাহবাগের আন্দোলনের বিরোধী / আন্দোলনে অংশগ্রহণ করে থাকা ভাই-বোনদের বিরুদ্ধে মন্তব্যকারী
২। "রাজীব ভাই এর হত্যাকান্ড জামাআত-শিবির বাদে অন্য কেউ ঘটিয়ে জামাআতকে ফাঁসাচ্ছে" - এরকম কথা যারা বলবে
৩। "জামাআত এর এই হত্যাকান্ডে কোন সংশ্লিষ্টতা / মদদ নেই "- এই কথা যারা বলবে

এরা সবাই জামাআত-শিবিরের পা চাটা ।
এরা সবাই রাজীবের হত্যাকারী ।

আর , ১৯৭১ এ রাজাকারদের যে মনোভাব ছিল , এদের মনোভাবও ঠিক একই রকম ।
সময় বদলালেও দেশে ওই ধরণের মানসিকতার মানুষ ঠিকই থেকে গেছে ।

অন্য নারীর গর্ভে জন্মেছে এরা , তবে স্বভাবে আছে সেরকমই ।

আমরা যদি ১৯৭১ এর রাজাকারদের ঘৃণা করি , এদেরও ঠিক একই রকম ঘৃণা করা উচিৎ । কারণ '৭১ এ রাজাকার মানুষগুলি আমাদের দেশেই জন্মেছিল , আমরা ঘৃণা করি তাদের মনোভাবকে । আর এরাও বাংলাদেশেই জন্মেছে কিন্তু মনোভাব ঠিক ওই রাজাকারগুলোর মতই ...

কাদের মোল্লা পল্লব টুনটুনির হাত কেটে ফেলেছিল , এরা রাজীব ভাইকে কুপিয়ে মেরে ফেলেছে ।

গোলাম আযম - রাজাকার না ? মতিউর রহমান নিজামী - রাজাকার না ? আলী আহসান মুহাম্মদ মুজাহিদ - রাজাকার না ? মো: কামরুজ্জামান - রাজাকার না ? দেলোয়ার হোসেন সাঈদী - রাজাকার না ? ফজলুল কাদের চৌধুরী - রাজাকার না ? সালাউদ্দিন কাদের চৌধুরী - রাজাক্র না ? তোতা মিয়া - রাজাকার না ? ঈমান আলী - রাজাকার না? হাকীম উদ্দীন - রাজাকার না ?

তাহলে রাজাকার কে ? তোর বাপ ? তোর দাদা ?

এরা রাজাকার না হলে ১৯৭১ এ এই দেশে কোন রাজাকারই ছিল না ।
ইতিহাস মিথ্যা !

রাজাকার ইন্টারনেট থেকে ডাউনলোডেড হয় নি । তারা এই দেশেই ছিল ।

প্রত্যেক সাক্ষী মিথ্যুক !!!! আর যারা ১৯৮৫ এর পরে জন্মগ্রহণ করেছে - তাদের বিশ্বাসই সত্য !
এরকম ভাব তো ?

তুই রাজাকার ! তুই রাজাকার !!

তারা আবার এই প্রজন্মের মানুষ !!

তোমরা আমার ভাই না । তোমরা আমার ভাই না । তোমরা আমার ভাই না ।

তোমরা আমার দেশের শত্রু । তোমরা ইসলামের শত্রু 'জামাআতে ইসলামে'র বন্ধু । তোমরা আমার শত্রু ।

রাজীব যদি জামাআতে ইসলামের বিরুদ্ধে লেখার কারণে খুন হয় , তাহলে আয় শালারা , আমাকেও খুন কর । সামহোয়্যার ইন ব্লগে আমিও জামাআতের বিরুদ্ধে পোস্ট দিয়েছি । একই অপরাধ আমিও করেছি !

আমাকে খুন কর । আমি জানি তোদের সেই সামর্থ্য আছে ।
ভাই , একজন নাস্তিক - এই কথা প্রমাণ হলেও তার গলা কাটা যাবে না , সাধারণ জনতা তো কাটবেই না । খুনীর বিচারও আদালত করবে - কিন্তু জনতা না । কারণ - তাতে বিশৃরিংখলাই সৃষ্টি হবে । ইসলাম বিশৃংখলা সৃষ্টির নিষেধে কঠোর কথা বলেছে ।

আর যে কাফের প্রজা , তাদেরও অস্ত্র দিয়ে মেরে ফেলার নীতি নেই ইসলামে ।
মুসলমানদের বিরুধে কেউ অস্ত্র ধরলে তাদের সাথে যুদ্ধ করা যেতে পারে ।
রাজীব ভাই যদি কাফেরও হয় , সে কিন্তু অস্ত্র ধরে নি ।

তাছাড়া , মুসলমান শত্রুর গায়ে আগে আঘাত করে না ।
শত্রু প্রথমে আঘাত করলে তারপর আঘাত প্রতিহত করে পালটা আঘাত করে ।

আর এরা নিরীহ মানুষকে হত্যা করে ফেলল !!!

রাজীব ভাই এর হাতেও যদি অস্ত্র থাকত তাহলে ভিন্ন কথা , ভাই ।

এটা কি মুসলমানের কাজ ?

[এই লেখাটুকু 'রাজীব তো নাস্তিক ছিল' - যারা বলবে তাদের জন্য & রাজীব নাস্তিক , তাকে মেরে ফেলাই মুসলমানের কাজ - এই কথা যারা বলে বেড়াবে তাদের জন্যও আমার পক্ষ থেকে unfriend & block উপহার । কারণ , অনেক নাস্তিকই সাহাবা (রাঃ) এবং তাবে - তাবেইন গণের কাছে এসে চ্যালেঞ্জ করে গেছে । তাদের কার সাথেই 'এক কোপে মুন্ডু উড়ানো'র মত ঘটনা ঘটেছে বলে জানা নেই আমার । বরং ঠান্ডা মেজাজে তাদের ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে । একবার - বার বার - হাজারবার ।

'কাফেরের মৃত্যু মানে তো একজনের জাহান্নামে চলে যাওয়া' - এমনটা ভাবতেন আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ (সাঃ) । তিনি বার বার ইসলামের দাওয়াত দিয়েছেন ।
কাফের অবস্থায় মরে গেলে যে চিরস্থায়ী জাহান্নাম !

সেখান থেকে মানুষকে বাঁচানোর জন্যই ইসলাম । ]

তোমরা নিজেদের মুসলিম বলে দাবী করলে আগে হযরত মুহাম্মদ (সাঃ) আর সাহাবা(রাঃ) এর জীবনী পড়ে দেখ ।

আমি তাঁদের মহান জীবনী পড়ে যতটুকু শিখেছি , তা থেকেই লেখলাম

সবচেয়ে মজার ব্যাপার হল , রাজীব ভাই নাস্তিকদের মত কথা বার্তা যখন বলেছিল তখন তাকে খুন করা হয় নি !

যখন শাহবাগে আন্দোলন শুরু হল তারপর তাকে মেরে ফেলা হল !

খুনী রা কি ইসলামের স্বার্থে খুনটা করেছে , না দলের স্বার্থে ???

বাংলাদেশ বেঁচে থাকুক । ইসলাম বেঁচে থাকুক বাংলাদেশে । জামাআতে ইসলাম ধ্বংস হোক ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×