somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারণায় ভিজে অনেকে, ঘামতো বাহ্যিক!

২২ শে মে, ২০১৭ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতক্ষন পর্যন্ত আমার সামনের আম বিক্রেতা তৃতীয়বারের মতো তার 'প্রথম কাষ্টমার'র কাছে আম বিক্রি করলেন। এখন তার চতুর্থ 'প্রথম কাষ্টমার' এসে সামনে দাঁড়িয়েছে।
মোহাম্মদীয়া হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। তীব্র গরমে ঠাসা বাসে উঠব এটা ভাবতেও বিচ্ছিরি লাগছে। মারাত্নক রকমের বিচ্ছিরি। একটু পেছনে সরে গিয়ে ছায়ার দিকে দাঁড়লাম। আমঅ'লার পেছনে। সবাই গরমে জবজবে হয়ে আছে। আমি গেছি প্রতারণায় জবজবে ভিজে!
আমঅ'লা তার প্রথম কাষ্টমারকে বলল, আপনে যাত্রা। একশ' বিশ বেচি, দশ রাখুম।
দ্বিতীয় কাষ্টামারকেও প্রথমে রেখে একশ' দশে বিক্রি করে দিয়েছে।
তৃতীয়জন একটু বুড়ো ধাঁচের। তিনি ঝাঁঝালেন, যাত্রা-মাত্রা বাদ দেও। একশ' দিবানি? নইলে গেলাম।
'যাত্রা কাষ্টমার দেইখা লসে ছাড়তাছি চাচা। কয় কেজি দিমু?'
.
এবার চতুর্থ আরেকজন এসে দাঁড়িয়েছে। মেয়েটা প্রথম কাষ্টমার বলে খুশিই হয়েছে। কমে পাওয়া যাবে। বিক্রেতা তার প্রথম 'চতুর্থ কাষ্টমার' এর কাছে চতুর্থের সাথে মিল রেখে একশ' চল্লিশে বিক্রি করে দিয়েছে! 'আপা আপনে যাত্রা কাষ্টোমার। দেড়শ' বেচি। চল্লিশ দিয়েন।'
.
বাস চলে এসেছে। হেলপার 'সীট খালি, সীট খালি' বলে চেঁচাচ্ছে। আমি বাসে উঠে আবার প্রতারণায় ভিজে গেলাম। একদম জবজবে হয়ে গেছি। দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য সীট খালি কি দেখাই যাচ্ছে না। তাকিয়ে দেখি এরাও ভিজে আছে। গায়ের সাথে শার্ট লেপ্টে গেছে।
.
বাস চলতে শুরু করেছে। জানলা দিয়ে দেখি আম'অলার সামনে আরেকজন এসে দাঁড়িয়েছে। ইনি প্রথম 'পঞ্চম কাষ্টমার'। তার শার্ট-টা ভিজে যাচ্ছে। জবজবে হয়ে যাচ্ছে।
.
আচ্ছা এমন কে কার প্রেমিকার প্রথম প্রেমিক? আচ্ছা প্রতারণার তাপমাত্রা কত? কোন স্কেলে মাপে এটা? খুব জানতে ইচ্ছে করে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×