somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয়সঙ্গম বাক্যটুকু!

০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক্ষন ধরে কুকুরটা প্লাষ্টিকের প্যাকেটটা খোলার চেষ্টা করছে। পা দিয়ে চেপে ধরে মুখ দিয়ে টানছে। এতো টানছে, ছিঁড়ছেও না প্যাকেট টা। চেষ্টাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, আমিও চাইছি কুকুর প্যাকেট খোলা সম্পর্কিত সফলতা অর্জন করুক। প্যাকেটের ভেতরকার নোংরা বাসি-পঁচা খাবারটা খাক। এক সময় সফলতা পেল। যখন প্যাকেট খুলল অন্য একটা কুকুর এসে থাবা মেরে নিয়ে নিল। সফলতা পাওয়া কুকুরটা শুধু 'কুঁই' করে একটু পেছনে সরে গেল।
.
নদীর ঘাটে বসে অসুস্থ-অবসর পার করছি। ঢেউগুলো দূর থেকে এসে পাড়ে বাড়ি খেয়ে মিলিয়ে যাচ্ছে। আঙুলের ফাঁকে যে ধোঁয়া উড়িয়ে দিচ্ছি, তাও দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছে। এতক্ষন টিকিয়ে রাখা পাহাড়সম সিগারেটের ছাইগুলো একটু নাড়া খেয়ে পড়ে গেল। এমনটা আমি চাইনি। ছাই না ফেলেই সাবধানে পুরোটা শেষ করার ইচ্ছা ছিল।
.
ভাড়া কম-বেশী নিয়ে মাঝিকে গাল দেয়া বৃদ্ধটা ঘাটে নামতে গিয়ে একবার পিছলে গেল। আমি খুব করে চাইলাম লোকটা চিত্‍পটাং হয়ে পড়ে যাক। মনে হলো আমার ইচ্ছেটা তার পায়ের তলায় বাধা হয়ে ঠেকল। পড়লেন না তিনি। নিজেকে সামলে নিয়ে আবার গালাগাল দিতে দিতে এগিয়ে গেলেন।
.
পিচ্ছি একটা ছেলে ঘাটের সিঁড়ি বেয়ে দৌড়ে আসছিল। পাথরে পা পরে সরে গেলেই সর্বনাশ হয়ে যাবে। বসে থেকে মনে মনে আরেকটা ইচ্ছার জন্ম দিলাম। ছেলেটা পড়ে না যাক! আর তাতেই পিচ্ছিটা 'হাম্পটি-ডাম্পটি' স্টাইলে পরল। শুধু হাত-পা-মাথা খুলে ছিটকে পরল না!
সিগারেটের শেষ অংশ টোকা দিয়ে ফেলে দিলাম। পানিতে পড়ল। আগুন পানিতে নেভালে ছ্যাঁত করে একটা শব্দ হয়। সেটা শুনতে ইচ্ছা করল। শুধু ঢেউয়ের শব্দটাই কানে এলো।
.
প্রকৃতি আসলে কারও ইচ্ছাকেই প্রাধান্য দেয় না। সে কেবলই বিপরীত অপশন তৈরী করে নেয়। ব্যাপারটা যদি এমন হয়, তার ইচ্ছার সাথে আপনারটা পুরো মিলে গেছে।(!) সেক্ষেত্রে তার ইচ্ছাটা সে ঘুরিয়ে নেবে। অন্যভাবে কিন্তু আপনি প্রাধান্য পেয়ে বসলেন। বোকা প্রকৃতি!
.
এখন অব্দি ইচ্ছেটা জয়ী হলো না। সবই ইচ্ছার বিরুদ্ধে ঘটল। মাথাটা ঘুরছে। হেঁটে চলে যেতে পারবো বলে মনে হলো! উঠে দাঁড়াতেই পড়ে গেলাম। জ্ঞান হারাবো এমনটা মনে হলো না। চোখের সামনের সব অন্ধকার হয়ে আসছে। সব ছোট হয়ে আসছে! প্রিয় অনিচ্ছাটাকে জয়ী করার স্বাদ জাগল। মনে মনে আওড়ালাম অন্তরপ্রাচ্যে গোপন অর্থবহ বাক্যটা, "আমি তোমাকে চাই-না!"
.
....ইমরান আল হাসান।
তারিখঃ ২০১৬/০৮/০৮ | রাত ০১:৩৬
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×