somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ বাবা বিরক্তিকর!

১৮ ই জুন, ২০১৭ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রীজের উপর উঠেই আমি পেছন ফিরে দাঁড়িয়ে গেলাম। হাসপাতাল অব্দি যাবো। গাড়ি থেকে নেমে এটুকু পথ পায়ে হেঁটে যেতে হবে। রুগী আমি নিজেই। ডাক্তার দেখাবো। বাবা চশমা মুছে চোখে দিতে দিতে আমাকে ক্রস করে গেলেন। আমি আবার তাঁর পেছন পেছন হাঁটতে শুরু করলাম। বাবা বিরক্তিকর!
.
উনার সামনে হাঁটা মানে পরাধীনতা। উনি খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে দেখবেন। তারপর খুঁত বের করে বকাঝকা করবেন।
হাত এমনভাবে নাড়াচ্ছি কেন? হাঁটতে গিয়ে দুলছি কেন? পকেটে হাত রেখে হাঁটছি কেন? শার্টের হাতা ফোল্ড করে রাখলেই শুনি তিনি বলছেন, 'মস্তান ছেলে। হাতা নামিয়ে রাখো।' বিরক্তিকর!
চুলের কাটে ভদ্রতা না থাকলে উনি নাপিতকে পর্যন্ত বকে আসেন। জুতার ব্যাপারেও উনি কঠোর। ফালতু সব স্টাইলের জুতা পরা যাবে না। ফালতু স্টাইল ছাটাই করতে তিনি বাটায় ভরসা রাখেন, 'জুতা কিনে এনে আমাকে দেখাবা। বাটা ছাড়া অন্য কিছু কিনলে আমি টাকা দিব না।'
বিরক্তিকর বাবা!
প্যান্টে এমন ছোপ ছোপ কাটা কেন? এই প্যান্ট কিনতে বলেছে কে? প্যান্ট এতো উপরে ফোল্ড করা কেন? আরও নিচে নামাও। বদমাশ ছেলে।
বাবা কি যে বিরক্তির!
ফালতু ছেলেদের মতো কিসব পরে রেখেছো হাতে? খুলে ফেল। রিস্টব্যান্ড পরলে ভালো দেখায় না। আমার ছেলেকে কেউ ছ্যাঁসড়া বললে আমি শুনতে পারবো না। অসম্ভব বিরক্তির তো!
.
বাবার বকাঝকার স্টাইল আমি জানি। একবার শুরু করলে উনি জি বাংলার সিরিয়াল হয়ে যাবেন। একটু থেমে থেমে আবার শুরু করবেন। পুরো রাস্তা এভাবেই চলবে। লজ্জায় কেবল আমার মাথাকাটা যাবে। দেখ দেখ এত বড় ছেলেকে তার বাবা বকছে! কি সম্মানহানিকর! বিরক্তিরও বটে!
এতো লোকের সামনে বকাঝকা শুনতে পারবো না বলেই আমি পিছিয়ে হাঁটছি! দেখবেও না বকবেও না!
.
একবার তিনি গেলেন কলেজে আমার সাথে দেখা করতে। কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করলেন, 'শরীর থেকে এতো দুর্গন্ধ আসছে কেন? গোসল কর না, নাকি শার্ট ধোওনা?' তখন পাশ দিয়ে কলেজ লাইফের প্রথম ও একমাত্র ক্রাশ হেঁটে যাচ্ছিল! আমি কেবল ক্রোধে ফেটে যাচ্ছিলাম। হায় বাবা এখনি বলতে হল? মাইকেল বেঁচে থাকলে লিখতেন, প্রেমের শত্রু বাবাষণ!
.
খাওয়ার বেলায়ও তিনি কম যান না। কি খাবো, কি খাবো না, সেখানেও তার ইন্টারফেয়ার। যেখানে আমার প্রিয়খাদ্য তালিকায় দেখে দেখে তার নিষেধগুলোই যায়গা করে নিয়েছে! বাবা বিরক্তিকর!
.
কাঁথা গায়ে ফুলস্পীডে ফ্যান ছেড়ে ঘুমাই আমি। আরাম পাই বড্ড! রাতে বাবা রুমে এসে দেখেন ছেলে ঠান্ডায় গায়ে কাঁথা জড়িয়েছে। বন্ধ করে চলে যান। উফ! অসহ্য! সব বাবাই কি এমন বিরক্তিকর?
.
আরেকটা বিরক্তির কথা লিখে রাখি। বসে বসে পড়ছি। বাবা প্রায়ই এসে বলেন, এ শব্দটার অর্থ কি? এটার মানে কি?
হা করে তাকিয়ে থেকে মনে মনে বলি, এরে এডাতো প্রথম শুনলাম আজকে! বাবা বকেঝকে চলে যান, কিসের পড়ালেখা করো? এটা বলতে পারলা না! পড়ার নামে আমার টাকা নষ্ট! দরকার নাই আর। কাজে লেগে পড়।
.
একবার ঈদে জামা কিনতে গিয়ে পছন্দই হয় না। শেষে অনেক কষ্টে একটা পছন্দ হলো। ট্রায়াল রুম থেকে আসার পর বাবা ওইটা কিনে দিলেন না। অনেক পরে কারন হিসেবে জানতে পারলাম, ওটাতে আমাকে বেশী সুন্দর লেগেছিল! গ্রামের মহিলাদের নজর অনেক খারাপ জিনিস। কি বিরক্তির!
.
একবার অসুখে বাবা হাসপাতালে পড়ে ছিলেন। সাথে কেউ থাকা লাগবে। তিনি আমাকে থাকতে দিলেন না। সরকারী হাসপাতাল, পরিবেশ বেশি ভালো না। আমিও অসুস্থ হয়ে যেতে পারি তাই ভেবে!

কেবল ওই একটা সময়ই বাবাকে আমার বিরক্তিকর মনে হলো না। তখন খেলাধুলার মৌসুম। সবাই মাঠে পড়ে থাকে সারাদিন। আমিও সুযোগটা ভালোভাবে পেয়ে গেলাম। হাসপাতালে আটকে থাকলে খেলা যাবে না!
.
আমি পেছনে হাঁটছি আর বিরক্তিকর লোকটা সামনে হাঁটছে। একটু থেমে পেছন ফিরে বললেন, রোদের মধ্যে হাঁটছো কেন?' বলে তিনি আমার পাশাপাশি এসে হাঁটতে লাগলেন। বিরক্তি না! হাঁটাতেও উনি স্বাধীনতা দিবেন না! আমরা বামমুখো হাঁটছি। বাবা আমার বাঁ পাশে। হাত ধরে রেখেছেন যাতে সামনে পিছনে না যেতে পারি। সূর্য তখন পশ্চিমাকাশে হেলতে শুরু করেছে। আমি অদ্ভূতভাবে খেয়াল করলাম, বাবার গায়ের ছায়া এসে আমার গায়ে পড়ছে। বাবা রোদের পাশে থেকে তার ছায়ার তলে আমাকে রাখছেন। বাবা রোদে হাঁটছে আর আমি রোদে থেকেও ছায়ায় ছায়ায় হাঁটছি! বিরক্তিকর লোকটার বুদ্ধি দেখে আমি হতভম্ব! (মৃত্যুর আগে আগে কথাগুলো আমার খুব করে মনে পরবে)
আমার বাবা সন্তানের মাথার উপর ছায়াময় বৃক্ষ!
.
বিরক্তিকর ব্যাপারগুলো আমি ভালোবাসি! কিছু অসাধারণ বিরক্তি আমি উপলব্ধি করতে পেরেছি। যেগুলো শুধুই বিরক্তি ছিল না। অন্যকিছু। একদম অন্যকিছু। কেবল আমিই জানি বিরক্তি ভালোবাসার প্রতিশব্দ! তাইতো বাবা বিরক্তিকর! আমার বাবা বিরক্তির শ্রেষ্ঠে বসে আছেন!
.
সেদিন স্বপ্নে দেখলাম, বাবা বলছেন, নিম্নমানের সিগারেট খাবা না। এগুলার নিকোটিন বেশি ক্ষতিকর। বেনসন খাবা। খাবা যখন দামীটা খাবা। ভালো টা খাবা। সব ভালো জিনিসই স্বাস্থ্যের জন্য ভালো। :-P
.
©ImRan AL Hasan
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×