তোমার সাথে আমার কি কি হয়েছে-
কোথায়, কখন, কবে?
কোন মাসে, কোন সাজে?
ফেলে আসা মেঘের ভাঁজ খুলে রেখে
চোখ দিয়ে নামাই-
পঁচিশশো পৃষ্ঠা খুঁজে খুঁজে দেখি কিছুই নাই,
অযথাই পৃষ্ঠার অপচয়।
এক শব্দের এতো নাম হয়?
যাযাবর মনের ক্ষেত্রফল মেপে
ব্যক্তিগত আর্কাইভ ঘাঁটি-
সমস্ত শব্দের উচ্ছেদেও প্রেম বাড়ে
পুরোটা মুছে লিখে দিই ভালোবাসা-
ভালোবাসা টু দি পাওয়ার ইনফিনিটি!

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



