somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীতটা যেন সুখের ছিল,বর্তমানতা কোন জানি কষ্টের মনে হয়।

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং নানা অদ্ভুত চিন্তা মাথায় ভর করে। এই যেমন, কয়েকদিন ধরে কেবলই মনে হচ্ছে - 'ভালো আছি' কথাটা চিরকালের জন্যে পাস্ট টেন্সের অধিকারে চলে গেছে; প্রতিটি মধুর ঘটনাই যেমন যায়! নিশ্চয়ই ভাবছেন - শুধু মধুর ঘটনাই কেন অতীত হতে যাবে? অতীত তো হয়ে যায় সব ঘটনাই - আজকের বর্তমান, আগামীকাল হয়ে যাবে অতীত, এমনকি এই মুহূর্তের বর্তমান একটু পরই চলে যাবে অতীত কালের দখলে! হ্যাঁ, আপনাদের মতো আমিও সেটা জানি - এই ধরনের চিন্তার প্যাটার্নের সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। কিন্তু কিছু সত্য যেন কখনো-কখনো সবার চোখের আড়ালে থাকে, যেগুলো নিয়ে সম্ভবত খুব বেশি ভাবি না আমরা। অন্তত আমার সেরকমই মনে হচ্ছে আজকাল! মনে হচ্ছে - সব ঘটনাই অতীত-কালের সম্পত্তি হয়ে যায় না, কিছু ঘটনা চিরকাল ধরে ঘটমান থাকে। সে-সব ঘটনার ক্ষেত্রে কোনো অতীত থাকে না, ভবিষ্যতও থাকে না - 'কাল' হয়ে ওঠে মাত্র একটি, সেটি বর্তমান কাল - তা-ও 'ঘটমান বর্তমান।' মানে ঘটেই চলেছে, বিরামহীনভাবে। এই যেমন, আমাদের জীবনের নানাবিধ দুর্ভোগ। একটা কাটিয়ে উঠতে-না-উঠতে আরেকটা। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, পেশাগত জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে কেবলই দুর্ভোগ আর দুর্ভোগ। একটার পর একটা। স্বস্তি নেই এতটুকু, কোথাও। এগুলোর যেন কোনো অতীত-ভবিষ্যৎ নেই, আছে শুধু বর্তমান। একবারে সুনির্দিষ্ট উদাহরণ চান? না, আমার পক্ষ থেকে উদাহরণ না দিলেও চলবে। একটু চোখ ও মন খুলে আপনার চারপাশে একটু তাকান, দেখবেন - কিছু মানুষ সারাজীবন ধরে কিছু বুঝে ওঠার আগেই মার খেয়ে যাচ্ছে। তাদের জীবনকে বলা যায় - মার খাওয়া জীবন! গ্লানি-দুঃখ-বেদনা-অপমান ইত্যাদিই হচ্ছে তাদের একমাত্র-অনিবার্য প্রাপ্য - তাদের যেন আর কোনো প্রাপ্তি নেই! তাদের জীবনে এই মার খাওয়ার ব্যাপারটা কখনো অতীত হয়ে যায় না! আরো উদাহরণ? তাহলে বলি - দেখবেন, কিছু মানুষ কেবলই ভোগান্তির শিকার হয়ে চলেছে। কোনো কাজই তারা সহজ-সুন্দরভাবে শেষ করতে পারছে না। হাজার-হাজার বাধা আসছে, সেই পাহাড়সম বাধা পেরোতেও পারছে না তারা। ফলে সব কাজে অনিবার্য ব্যর্থতাই তাদের নিয়তি। এই ধরনের মানুষদের জন্য ব্যর্থতা ব্যাপারটা চিরকাল ঘটমান-বর্তমান, কখনোই অতীত নয়! আর এই সবকিছু দেখে আজকাল আমার এই ধারণা হতে শুরু করেছে - অতীত কালটা খুব চুজি, বর্তমানের সব ঘটনাকে সে নিজের অঞ্চলে প্রবেশাধিকার দেয় না; দেয় শুধু মধুর-সুন্দর-কাঙ্ক্ষিত ঘটনাগুলোকে। আর অতীত-অঞ্চলে প্রবেশের ফলে এই মধুর ঘটনাগুলো তখন হয়ে ওঠে স্মৃতির অংশ, হয়ে ওঠে আরো মধুর, আরো কাঙ্ক্ষিত। এবং বেদনারও - যেহেতু এগুলোকে আর ফিরে পাওয়া যাবে না, সেই অর্থে! ( যেমন, এই 'ভালো আছি' শব্দবন্ধটি। যেন স্মৃতির অংশই ওটা। আর তাই, যথার্থ কারণেই ,মধুর ও কাঙ্ক্ষিত। একই সঙ্গে বেদনারও - ফিরে পাওয়া যাচ্ছে না বলে!) বর্তমানের যে ঘটনাগুলোকে নিজের দখলে নিতে অস্বীকার করে অতীত, বা প্রত্যাখান করে প্রবেশাধিকার, সেগুলো বর্তমানেই থেকে যায়! অতীতে যেতে পারে না বলে সেগুলো চির-বর্তমান। ঘটমান-বর্তমান। যেমন... যেমন. কতোগুলো বলবো? বলে তো শেষ করা যাবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×