উত্তর:
নাগিনী লানত তোমার কপালের মণি
তোমার কপালের মণি আমার নাগিনী
যন্ত্রণায় কাতর গতর বিষখনি
বহিয়া চলেছে সুদূর মেট্রোপলিটন
ক্লান্তিহীন আলোকিত প্রেম, ও প্রেম
বেতফলের মালা, টকটক আহ্লাদ
হলুদ পাকিয়া ওঠে নাগরিক ইস্পাত
ইস্পাত পিরিতে অগ্নি গ্রহণ
মহানগর যেমন মহানগর চায়
কাটিয়া কাটিয়া চলো কাটার সময়
নেংটিপরা মানুষের ভিড়ে হারিয়ে
যেও, বিষের সানাই ও প্রেম মহানগর
কোথায় কোথায় তুমি সফেদ গিরিবাজ
ঘুরিয়া বেড়াও বল আকাশের জাল
থেকে জালের আকাশে, তোমার কান্নায়
বিষের সানাই, বাজিয়া উঠিলে খোল
মাদল-মাদল, মাতমে নাচিয়া ওঠে
চৈতালী ফুল, বকুল, ও ফুল তুমি বলিও
তোমার মরণ আজ উহাদের লাগি
তোমার সখা আসমান, বাতাস তোমার
সাথি, তুমি বলিও, যাতনা হারাই ফুল
ঝড়ে গেছে নিরিবিলি.......
প্রতিউত্তর:
মোহনিয়া বঁধুরে, শ্রাবনী চাতক তু
চাতুরী করিয়াই ভাসাইলি আমারে
ঝুমকো জবারে, গাঁথিয়া কেশপাশে
ভাবিছি ভ্রমরা তু, বাঁধিব দেহ আশে
মরমিয়া বাঁশিরে, আচানক বাজায়ে কোথা
ডাকিছিস সখারে, রেশমালি চুড়িয়া
রিনিঝিনি বাজিয়া, লাইজু লাজ ঢাকি
আর কত কাঁদাবি, বিষম পিরিতির
জ্বালাতন মিনতি, পিরিতির মিনতি
মিনতি পিরিতিরে, মিনতি পিরিতিরে
ভালোবাসা কেবল, গড়িয়ে চলা নাও
পাহাড়িয়া নদীরে, বুঝেছি, বুঝিয়াছি তাও
তবু সে বাঁশবন, সর্প শীতল মন
রোদেলা ব্রাত্য প্রেম, স্মৃতির ধোঁয়াশায়
কোথায় হারাবি যা, কোথায় হারাবি যা
উ শান্তি গ্রামে বঁধু আমি বালিকা
কখনো ফিরি নাই, কখনো ফিরি নাই
কখনো ফিরিবো না.......
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


