ভোর হলো, দোর খোলো ছড়া শিখতে শিখতে,
ভোর হওয়ার আগেই ছুটেছি ভেজা পথে,
আধারেই ওপাড়ার শিউলিতলার সাদা সাদা শিউলি ফুল
আমি ছোট্ট মেয়ে কুড়াতে কখোনো করেনি ভুল,
স্কুল টিফিনে আমি রোদেলা মাঠে তোমাদের দলে,
অজানা সুখে ছুটেছি আমি সবকিছু ভুলে,
আমি বুঝিনি তখোনো....তুমি কে, আমি কে,
কখোনো যাইনি, সত্যিই তাই, ভিন্ন দিকে,
....."তারপর বড় হতে থাকলাম,
......আমি মেয়ে হলাম,
.......তোমরা হতে থাকলে পুরুষ,
.......আমি তখনো আছি মেয়ে,
.......তোমরা হলে আলাদা পুরুষ আর পশু"
আমি আবারো চলতে চাইলাম তোমাদের পাশাপাশি,
কখোনো কাদি তোমাদের কান্নায়, আনন্দে হাসি,
কি করেছি আমি তোমরা দিলে থমকে,
আমার পথ তোমরা আজ দিলে আধারে ঢেকে,
আমি আজ মেয়ে নই, নই নারী,
ধর্ষিতা আমি হয়তো দিবো ওপারে পাড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


