সারাদিন বসেছিলাম, আমার গল্পের উঠানে ,
তোমার শরীরের গন্ধ আর মেঘের ক্রন্দনে,
আমার করমচা গাছের সবুজ পাতার আড়ালের
ছোট্ট টুনটুনি পাখিটি গল্পের নায়িকা হতে চায়,
আমি আর পারিনা, চলে যেতে মন চাই, কোথায় যাবো।
গল্প বড় হতে থাকল, আরো বড়, মেঘনার জল বাড়তে থাকলো,
আমার স্নান করা হলনা, আমি যে জলকে ভয় পাই,
মেঘে যেতে চাই, যাবে তুমি, আমার স্বপ্নকে নিয়ে,
তুমি কি স্বপ্ন দেখো, দেখতে থাকো, স্বপ্ন পুরন করতে নাই,
স্বপ্ন দেখতে ভালো লাগে, পুরনের পর পানসে,
না তুমিই গল্প, তুমিই স্বপ্ন, তবে এই গল্প এই স্বপ্ন পুরন
মিষ্টি, দারুন মিষ্টি, না মেঘনায় স্নান করতেই হবে,
আবার আসব, কোথাও যাবোনা.।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


