somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে চিঠি কখনো পৌছবে না

২৮ শে মে, ২০১৬ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চায়ের দোকানটা রাস্তা থেকে একটু উচুতে ,বৃদ্ধ ভদ্রলোকের উঠতে কষ্ট হচ্ছিলো । তিনি আমাকে বললেন বাবা, আমার হাতটা একটু ধরবে ? আমার এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে জ্বলন্ত সিগারেট । চায়ের কাপটা পাশে রেখে সিগারেটটা ফেলে দিয়ে উনাকে ধরে ধরে বেঞ্চিতে বসালাম । তিনি আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দিলেন

আমি দোকানের বিল মিটিয়ে দিয়ে বের হয়ে এলাম । কিছুক্ষন উধভ্রান্তের মতো রাস্তায় এলোমেলো হাটলাম । আমার চোখ থেকে অনেকদিন হলো কোন নোনাজল নির্গত হয় না সেদিন মনে হয় হয়েছিলো ।ভাগ্যভাল নিয়ন আলোয় কেউ লক্ষ্য করেনি ,লক্ষ্য করলে বিরাট লজ্জায় পরতাম ।

অনেকদিন আপনাকে ভুলে ছিলাম । অথবা ইচ্ছে করেই মনে করার চেষ্টা করি না । ইদানিং কেন জানি নিজের অজান্তেই আপনার কথা মনে পড়ে ।পনেরো বছর ,খুব কম সময় না । মানুষের মন খুব বিচিত্র । আপনাকে নিয়ে অনেক উদ্ভট চিন্তা ভাবনা করি মাঝে মাঝে ।
আপনার সাথে এখন আমার সম্পর্ক কেমন হতো,কিভাবে কথা বলতাম আপনার সাথে এইসব ।সম্পর্ক কি খুব সহজ সরল হতো নাকি চিরায়িত বাবা ছেলের অম্লমধুর সম্পর্কের মতন হতো? ।আপনি কি আমাকে খুব বকাবকি করতেন নাকি কিছুই বলতেন না ।
সেদিন আমার একফ্রেন্ড বলছিলো ,তার কক্সবাজার যাবার ব্যাপারে তার বাবার সাথে আজ তার বোঝাপরা আছে, বলেই তার বাবাকে ফোন দিলো ।ফোন দিয়ে বোঝাপরা সারলো ।

আমার রুমমেট মাঝে মাঝে তার বাবার সাথে খুব রাগারগি করে ফোন রেখে দিয়ে নিজেই অনেক্ষন ছটফট করে । বার বার বলে রাগের মাথায় উল্টাপালটা কথা বলে ফেলেছি এখন নিজের কাছেই খারাপ লাগছে বলে তার মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে , বাবা কি ঘুমিয়ে গেছেন?

আমার এক বন্ধুকে তার বাবা প্রতিদিন ফজরের নামাজের সময় ফোন দিয়ে জাগিয়ে দেন নামাজ পড়ার জন্য ।আমি নিশ্চিত আপনিও এরকম করতেন কিন্তু সুযোগ পেলেন না ।

আমি জানি না আপনি কি করতেন এটা জেনে যে, আপনার ছেলে ফজরের আজান দেয়ার পর ঘুমাতে যায় এখন !?
খুব কষ্ট লাগে এটা ভেবে যে ,আপনার সাথে আমার তেমন কোন স্মৃতি নেই ।আপনার এই অপদার্থ ছেলেটা আপনার মৃত্যুবার্ষিকি কবে ,এটা জানারও প্রয়োজন মনে করে না ।

কিছু আবছা স্মৃতি এখনো মনে পড়ে । আপনার সাদা পাঞ্জাবি ,সাদা টুপি এখনো মনে আছে আর হ্যা আপনার ব্যাক ব্রাশ করা ঘন চুল ।আমিও মাঝে মাঝে ব্যাকব্রাশ করে চুল আচড়াই । আপনি চোখে সুরমা দিতেন ,এটাও মনে আছে এখনও । আমি কিছুদিন যাবৎ ধরে বিভিন্ন জায়গায় সুরমা খুজেছি পাইনি ।

প্রতি সন্ধ্যায় মাগরিবের আজানের পর আপনি জায়নামাজে নামাজ পড়ে বসে বসে জিগির করতেন ,এর মধ্যেই আম্মা চা নাস্তা দিতেন । একেবারে এশার নামাজ শেষ করে আপনি জায়নামাজ ছেড়ে উঠতেন ,আবছা আবছা মনে আছে এখনো ।

হাসপাতালের কথাও আমার মনে আছে । আপনি খেতে পারতেন না দেখে আপনার নাকের ভিতর দিয়ে নল জাতীয় কিছু একটা ঢুকিয়ে দেয়া হয়েছিলো ,যেটার মাধ্যমে আপনাকে খাবার খাওয়ানো হতো ।একদিন আমাকে বলেছিলেন জীবনে কখনো সিগারেট ধরবি না ,ধরলে আমার মত তোরও একিই অবস্থা হবে ।নাকের ভিতর এরকম নল ঢুকিয়ে খাবার গেলানো হবে । হাস্পাতালের বেডে বসে আমাকে অনেক কথাই বলতেন প্রতিদিন । কথা শেষ করে বলতেন , তুই তো বড় হলে এর কিছুই মনে রাখবি না। তোকে এসব বলে লাভ নাই। মাকেও বলতেন ,তোর পাকনা ছেলের এগুলা কিছুই মনে থাকবে না বড় হলে ।

আপনার ধারনা ঠিকই , আপনার কোন কথাই আমি মনে রাখিনি ,কিছু কথা রাখতে পারিনি ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ রাত ২:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×