ঢাকা শহরে যানজট ব্যবস্হাপনা হুমকির সম্মুখিন। তীব্র জনসংখ্যা বৃদ্বি আকার দিন দিন যে মাত্রায় বাড়ছে ব্যবস্হাপনা সেই মাত্রায় অগ্রসর হচ্ছে না। যানজট নিরসন কল্পে প্রায়ই শুনা যায় ঢাকায় উড়াল পথ, পাতালরেল পথ ব্যবস্হা গড়ে তোলা হবে। কিন্তু কখন হবে, কত সময়ের মধ্যে হবে তার কোন দিন খনের উল্লেক নাই। আমাদের সীমিত আর্থিক সামর্থের মধ্যে আমাদের ব্যবস্হা নেওয়া প্রয়োজন।
বর্তমানে যে যানজট হচ্ছে তার উল্লেখযোগ্য যে কারন তা বড় ধরনের কোন আর্থিক যোগান ছাড়াই সমাধান সম্ভব।
ক) ঢাকা শহরে প্রতিদিন যে পরিমান বাস চলাচল করে যদি সকল বাস নির্দিষ্ট জাযগা থেকে ছাড়ে এবং যাত্রি সাধারন নির্দিষ্ট জায়গা ধেকে উঠেন তবে যানজটের সমস্যা কমে আসবে। একটা উদাহরনের মাধ্যমে বলতে পারি মিরপুর-১১ নং বাসষ্ট্যন্ড থেকে মিরপুর-১০ নং বাসষ্ট্যান্ড যেতে বাস ৩/৪ বার যাত্রি তোলে এর ফলে যে যানজট তৈরী হয় এর থেকে বুঝা যায় সারা ঢাকা শহরে কি পরিমান যানজট তৈরী হতে পারে।
খ) ফুটপাতে অবাধ ব্যবসার প্রসার:- ব্যবসার নামে ফুটপাত দখল, রাস্তার মোড়ে মোড়ে দোকান তৈরী। অবিলম্বে নিরসন করা প্রয়োজন।
গ) সকল রাস্তায় একদিকে চলাচল:- যত অন্যায় ব্যবস্হা আমাদের দেশেই সম্ভব। ঢাকার প্রতিটি রাস্তায় ব্যাপক অনিয়ম লক্ষণীয়। পুলিশের সামনেই রিকসা যেদিক খুশি চলাচল করে। যদি রিকসা চালকরা একদিকে চলাচল করেন তবে এতো যানজট হওয়ার কথা নয়।
ঘ) স্হানীয় সরকারের দায়িত্ব:- স্হানীয় সরকার ব্যাপক ব্যবস্হা অবিলম্বে নেওয়া দরকার।
ঙ) সকলের সহযোগিতা দরকার। সরকারের একার পক্ষে একা কোন কাজ সম্ভব নয়।
চ) আইনের সঠিক প্রয়োগ দরকার। আর দেরী নয়। এখনই দরকার। আমাদের সমস্যা হচ্ছে সবসময় দীর্ঘসূত্রীতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


